‘সুপার টুয়েসডে’ জয়, প্রেসিডেন্ট লড়াইয়ে ফের বাইডেন- ট্রাম্প !

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ সামনেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইপর্ব। যা ‘সুপার টিউসডে’ নামে পরিচিত। এই  ‘সুপার টিউসডে’ মার্কিন যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির বাছাইপর্ব হয়। অন্যদিকে ১৪টি অঙ্গরাজ্যসহ একটি অঞ্চলে ডেমোক্রেটিক পার্টির বাছাইপর্ব হয়েছিল।

‘সুপার টিউসডে’ বাছাই পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির হয়ে জয়লাভ করেন জো বাইডেন। অন্যদিকে ১০ অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির হয়ে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়। এই ‘সুপার টিউসডে’ ক্যালিফোর্নিয়া, টেক্সাস, আলাবামা, কলোরাডো, মেইন, ওকলাহোমা, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা, টেনেসি, আরকানসাস, মিনেসোটা ও ম্যাসাচুসেটসে জয় পেয়েছেন বাইডেন ও ট্রাম্প।

উল্লেখ্য, মার্কিন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার লড়াইয়ে ট্রাম্পের মূল প্রতিপক্ষ হলেন নিকি হ্যালি। কারণ, ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান প্রাইমারিতে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন নিকি। প্রাইমারি নির্বাচনে নিকি  হ্যালি ৬৩ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ৩৩.২ শতাংশ ভোট। তবে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে  নিকির থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ট্রাম্প। অন্যদিকে জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির হয়ে  আলাবামা, মিনেসোটা, আরকানসাস, কলোরাডো, লোয়া, মেইনে, ম্যাসাচুসেটস, উত্তর ক্যারোলিয়ান, ওকলাহোমা, টেক্সাস, ভার্জিনিয়া জয়লাভ করেছেন। আর তাতেই তিনি যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হবেন তা একথায় নিশ্চিত।

তাই আসন্ন নির্বাচনেও জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হতে পারেন। ৮১ বছর বয়স হওয়া সত্ত্বেও ভোটে লড়তে রাজি বাইডেন। বর্তমানে এই বিতর্ক সত্বেও ট্রাম্পের জনপ্রিয়তা বাইডেনের চেয়েও বেশি রয়েছে। এই নির্বাচন নিয়ে  ট্রাম্প জানিয়েছেন, নির্বাচনের আগে সম্ভাব্য ফৌজদারি দোষী সাব্যস্ত হওয়া সত্ত্বেও তিনি নির্বাচনে দাঁড়াবেন । তাই মনে করা হচ্ছে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প এবং বাইডেন ফের মুখোমুখি হতে পারে।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ