ইরানের‌ সঙ্গে যুদ্ধের মধ্যেই মার্কিন স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিলেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ পরিস্থিতির আবহের মধ্যেই আমেরিকার স্বরাষ্ট্র  দফতরের সচিব ক্রিস্টি নোয়েমকে সরালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর জায়গায় দায়িত্ব পাচ্ছেন আমেরিকার ওকলাহোমা প্রদেশের রিপাবলিকান সেনেটর মার্কওয়েন মুলিন। আগামী ৩১ মার্চ দায়িত্বভার গ্রহণ করবেন আমেরিকার এই নতুন স্বরাষ্ট্র সচিব।

যুদ্ধের আবহে ক্রিস্টি নোয়েমকে সরিয়ে দেওয়া নিয়ে কোনও মন্তব্য করেননি ট্রাম্প। কেন তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই বিষয়ে কিছু বলতে চাননি তিনি। তবে তিনি প্রশংসা করে লিখেছেন, ক্রিস্টি ভাল করেছেন। আমেকিরার সীমান্ত রক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার সুরক্ষার কারণে ক্রিস্টিকে আমেরিকার সুরক্ষার জন্য বিশেষ দূত হিসাবে নিয়োগ করছেন তিনি। পশ্চিম গোলার্ধের নিরাপত্তা নিয়ে নতুন একটি উদ্যোগ নেওয়া হবে। সেই কথা শনিবার ফ্লরিডা থেকে ঘোষণা করা হবে।

বহুদিন ধরে ট্রাম্প পশ্চিম গোলার্ধে আমেরিকার আধিপত্য প্রতিষ্ঠার কথা বলেছেন। কিউবাকে শেষ করতে চান বলে জানান তিনি। এই পরিস্থিতিতে কিউবা এবং গ্রিনল্যান্ডে সেনা পাঠাতে পারেন বলে মনে করা হচ্ছে। মার্কিন আইনসভার দুই কক্ষই যুদ্ধ চালানোর ‘ছাড়পত্র’ দিয়ে দেওয়ায় ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে পেন্টাগন। ঠিক সেই কারণেই স্বরাষ্ট্র সচিবকে সরানোর কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। তবে কেউ কেউ মনে করছেন, ক্রিস্টির কাজ নিয়ে অনেকদিন ধরেই অখুশি ছিলেন ট্রাম্পের রিপাবলিক পার্টির সদস্যরা। ট্রাম্পের যে অভিবাসন নীতি রয়েছে, তা মেনে চলছিলেন না তিনি। পাশাপাশি মিনিয়াপোলিসে অভিবাসন আধিকারিকদের ওপরে হামলায় ২ জনের মৃত্যু হওয়ায় সমালোচিত হয়েছিলেন তিনি। কোনও রকম বিতর্ক যাতে না বাধে তার জন্যই ক্রিস্টিকে সরানো হয়েছে বলে মনে করা হচ্ছে। সচিব পদে বসছেন মার্কওয়েন মুলিন। তিনি ট্রাম্প ঘনিষ্ট বলে পরিচিত। ট্রাম্প জানিয়েছেন, দায়িত্ব নিয়ে সীমান্তকে সুরক্ষিত রাখতে, অভিবাসী এবং অবৈধবাসীদের অপরাধ দমন করতে সঠিকভাবে কাজ করবেন।

হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের

পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা