কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’, তুঙ্গে চর্চা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নতুন রুপে এয়ার ফোর্স ওয়ান, আর তা ঘিরেই শুরু রাজনৈতিক বিতর্ক। কাতারের উপহার দেওয়া বোয়িং ৭৪৭-৮ বিমান জনসমক্ষে প্রদর্শন করলেন ডোনাল্ড ট্রাম্প। প্রায় ৪০০ মিলিয়ন ডলার মূল্যের এই বিশেষ বিমানকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। শুক্রবার (১৯ জুন) ওয়াশিংটনের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে বিমানটির আনুষ্ঠানিক প্রদর্শন করেন ট্রাম্প। অনুষ্ঠানে তিনি বিমানটিকে ‘বিশ্বের অন্যতম বিলাসবহুল’ এবং ‘অনন্য বিমান’ বলে উল্লেখ করেন। 

ট্রাম্প বলেন, ‘এই ধরনের আরেকটি বিমান কখনও হবে না, এটি সত্যিই অনন্য।’ মার্কিন বিমানবাহিনীর তরফে জানানো হয়েছে, নতুন বিমানটিতে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। পাশাপাশি লাল, সাদা ও নীল রঙের নতুন নকশায় সাজানো হয়েছে বিমানটিকে। বর্তমানে এটি চূড়ান্ত পরীক্ষামূলক উড্ডয়নের জন্য প্রস্তুত। আগামী ৪ জুলাই আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ উড্ডয়ন অনুষ্ঠানে বিমানটি প্রধান আকর্ষণ হতে চলেছে। ওই অনুষ্ঠানের আকাশ প্রদর্শনীর নেতৃত্ব দেবে নতুন এয়ার ফোর্স ওয়ান। তবে বিমানটি নিয়ে বিতর্কও কম হয়নি। কারণ এটি কাতার সরকারের উপহার হিসেবে গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: লন্ডনের কাছে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত অন্তত ৮৯

বিদেশি সরকারের কাছ থেকে এত মূল্যবান উপহার নেওয়াকে কেন্দ্র করে স্বার্থের সংঘাত এবং জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা। যদিও সেই সমালোচনা উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তাঁর দাবি, করদাতাদের শত শত মিলিয়ন ডলার বাঁচাতে এই বিনামূল্যে পাওয়া উপহার গ্রহণ না করাটা বোকামি হতো। বর্তমানে ব্যবহৃত প্রায় ৩০ বছর পুরোনো বোয়িং ৭৪৭-২০০ মডেলের বিমানগুলির পরিবর্তে এই বিমানটি সাময়িকভাবে ব্যবহার করা হবে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৮ সালে বোয়িংয়ের নতুন স্থায়ী প্রেসিডেন্সিয়াল বিমানবহর পরিষেবায় যোগ না দেওয়া পর্যন্ত এই বিমানই প্রেসিডেন্টের সরকারি যাতায়াতের কাজে ব্যবহৃত হবে।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের