ফোনে ‘মোটু’ নামে নম্বর সেভ করায় আদালতে অসম্মানিত স্ত্রী, ডিভোর্স দিলেন স্বামীকে

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামী-স্ত্রী হোক বা প্রেমিক-প্রেমিকা কিংবা বন্ধরা নিজেদের ফোনে অনেকেই মজার নামে প্রিয়জনদের নাম্বার সেভ করেন। কিছু ক্ষেত্রে এমন উদ্ভট নামে সেভ করা থাকে যে লোকসমাজে তা প্রাকশ্যে এলে হাসির রোল ওঠে। স্ত্রীর নাম্বার ‘মোটু’ নামে সেভ করার মাশুল যে এভাবে দিতে হবে তা ভুলেও ভাবেননি এক তুর্কি ব্যক্তি। স্ত্রী নাম্বার ‘মোটু’ নামে সেভ করার পর সম্পর্ক পৌঁছেছে বিচ্ছেদের পর্যায়ে। ফোন নম্বর ‘মোটু’ নামে সেভ করায় ডিভোর্স দিয়েছেন স্ত্রী।

জানা গিয়েছে, একজন ব্যক্তি তাঁর স্ত্রীর ফোন নম্বর নিজের মোবাইলে ‘তোম্বিক’ নামে সেভ করেছিলেন। এটি একটি তুর্কি শব্দ। তুর্কি ভাষায় ‘তোম্বিক’ শব্দের অর্থ ‘মোটু’ বা ‘গুবলুগাবলু’। এভাবে নম্বর সেভ করায় বিবাহবিচ্ছেদ হয় তুর্কি দম্পতির। মহিলা অভিযোগ জানানোর পরেই আদালত বলেছে এই শব্দের ব্যবহার ‘অসম্মানজনক’ এবং তা ‘বৈবাহিক সম্পর্কের জন্য ক্ষতিকর’। তুরস্কের একটি আদালত রায় দিয়েছে যে, স্ত্রীর নাম ওই পোশাকি নামে সেভ করায় ব্যক্তিটি তাঁর স্ত্রীর মানসিক স্বাস্থ্য নষ্ট নষ্ট করেছেন। ঘটনাটি ঘটেছে পশ্চিম তুরস্কের উসাকে। এল মহিলা মানসিকভাবে ভেঙে পড়ার কারণে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। উল্টে মহিলার স্বামী তাঁর স্ত্রীর বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ এনে মামলা করেন। যদিও সেই মামলা পরে খারিজ হয়ে যায়।

শুনানির সময়, মহিলাটি অভিযোগ করে বলেন, তার স্বামী তাকে “দূরে যাও, আমি তোমাকে দেখতে চাই না” এবং “শয়তানকে তোমার মুখ দেখাও” বলে সহ একাধিক হুমকিমূলক টেক্সট বার্তা পাঠিয়েছে। এমনকি ওই ব্যক্তি তার বাবার অস্ত্রোপচারের জন্য স্ত্রীর কাছ থেকে টাকাও দাবি করেছিল বলে অভিযোগ উঠেছে। তবে আদালতে শুনানির সময় সবচেয়ে বেশি আলোচিত হয় স্বামীর ফোনে স্ত্রীর নাম ‘তোম্বিক’ নামে শেভ থাকার বিষয়টি। মহিলার স্বামী আদালতে অভিযোগ করেন যে, তাঁর স্ত্রীর কাছে তাদের বাড়িতে অন্য পুরুষ আছে। তবে তদন্তকারীরা দেখেছেন যে ওই ব্যক্তি কেবল একটি বই দিতে গিয়েছিলেন মহিলার সঙ্গে কোনও সম্পর্ক নেই। আদালত জানিয়েছে যে, স্বামীর অপমান এবং আর্থিক চাপ আরও গুরুতর বিষয় ছিল এবং সেটাই তাকে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করেছে।

তুর্কি আইন অনুসারে, বার্তার মাধ্যমে কারও মর্যাদার উপর আঘাত করে কথা বা কাজ করলে দুই বছরের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। আদালতে দম্পতির বিবাহবিচ্ছেদ চূড়ান্ত করা হয় স্বীর উপর আনা বিশ্বাসঘাতকতার দাবি খারিজ করা হয়েছিল। এমনকি অভিযুক্ত স্বামীকে তার প্রাক্তন স্ত্রীকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?