মহড়া চলাকালীন মাঝ আকাশে দুই মার্কিন বিমানের সংঘর্ষে হত ছয়

দুর্ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী রইল আমেরিকা।

মহড়া চলাকালীন মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ছয়জন। সংঘর্ষে জেরে দুই বিমান চোখের পলকে গুঁড়িয়ে যায়। দুর্ঘটনাটি ঘটে শনিবার। একটি বোয়িং বি-১৭ বম্বার বিমানের সঙ্গে অপেক্ষাকৃত ছোট একটি বিমানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভয়ঙ্কর দুর্ঘটনার মুহূর্ত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভয়ঙ্কর দুর্ঘটনায় দেখা গিয়েছে, বোয়িং বিমানটি ধাক্কা মারে ছোট বেল পি-৬৩ বিমানটিকে। বিমানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের।ধাক্কা মারার সঙ্গে সঙ্গে দুটি বিমান গুঁড়িয়ে দুই টুকরো হয়ে যায়। মাঝ আকাশ থেকে ঝলসে যাওয়া দুই বিমানের ভেঙে পড়া অংশ পড়তে থাকে। সঙ্গে আগুনের ফুলকি। মহড়া দেখতে গিয়েছিলেন বেশ কয়েকজন। তারা তাদের ক্যামেরায় ভয়াবহ ওই দুর্ঘটনার মুহূর্ত বন্দি করে পরে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। মনে করা হচ্ছে, মৃতদের মধ্যে দুই বিমানের চালকও রয়েছেন।

ডালাসের মেয়র এরিক জনসন এই দুর্ঘটনার খবর দিতে গিয়ে জানান, আপনারা অনেকই এক ভয়াবহ দুর্ঘটনা চোখের সামনে দেখেছেন। বহু তথ্য এখনও আমাদের সকলের অজানা। ন্যাশনাল ট্র্যান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং ডালাস পুলিশ যৌথভাবে এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ ও দমকলবাহিনী।

উল্লেখ করা যেতে পারে, বি-১৭ বম্বার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর ব্যবহার করা হত। পি-৬৩ কিংকোবরা জাতীয় বিমানও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম তৈরি করা হয়েছিল।

আরও পডু়ন Tanzania: হ্রদে পড়ল বিমান, হত তিন

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা