মহাকাশে বেশি সময় ধরে হাঁটার নয়া রেকর্ড গড়লেন চিনের দুই নভোচারী

২০০৮ সালে চিন প্রথম মনুষ্যবাহী মহাকাশ অভিযান শুরু করেছিল। এ যাবৎ ১৬ বার স্পেসওয়াক করেছেন চিনা নভোচারীরা। এমন মাইলফলক অর্জন করার পর মহাকাশচারী জিং হাইপেং নিজের অভিজ্ঞতা জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহাকাশে হেঁটে নয়া রেকর্ড গড়লেন চিনের দুই নভোচারী জিং হাইপেং ও ঝু ইয়াংঝু। জানা গিয়েছে, মহাকাশ বর্জ্য বা ধ্বংসাবশেষের বিরুদ্ধে চিনা মহাকাশ স্টেশন তিয়ানগংয়ের প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে কাজের জন্যে সবচেয়ে বেশি সময় ধরে তাঁরা মহাকাশে হেঁটেছেন। চিনের এই মহাকাশ স্টেশনটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ২১৭ থেকে ২৮০ মাইল ওপরে অবস্থিত। আর মহাকাশ স্টেশনের প্রতিরক্ষা বাড়ানোর জন্য প্রায় আট ঘণ্টা তাঁরা মহাকাশে হেঁটেছেন, যা কিনা সব রেকর্ড ভেঙে দিয়েছে। গত মঙ্গলবার ঠিক সকাল সাড়ে আটটায় নভোচারীরা মহাকাশযানের বাইরে এক্সট্রাভেহিকুলার অ্যাক্টিভিটি বা ইভিএতে অংশ নেন। এরপরই মহাকাশচারীদের স্পেসওয়াক বেইজিং সময় শুরু হয়। জিং হাইপেং ও ঝু ইয়াংঝু বিকেল ৪টা ২০ মিনিট নাগাদ মহাকাশে পৌঁছে কোনও বিরতি ছাড়াই মহাশূন্যে টানা ৮ ঘণ্টা ৫০ মিনিট হাঁটেন।

তাঁরা মহাকাশযানে অতিরিক্ত সরঞ্জাম যুক্ত করে স্টেশনটির কক্ষপথের বর্জ্যের প্রভাব সহ্য করার ক্ষমতা বাড়াতে কাজে নেমেছিলেন বলে সূত্রের খবর। এই বিষয়ে চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) জানিয়েছে, মহাকাশে আট ঘন্টা হাঁটার ঘটনা রীতিমতো মাইলফলক অর্জন করছে। যার ফলে মহাকাশে নানা ধরনের কাজের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দীর্ঘ সময়ের স্পেসওয়াক চিনা নভোচারীদের মহাকাশে উপস্থিতি ও সক্ষমতার প্রতীক। উল্লেখ্য, ২০০৮ সালে চিন প্রথম মনুষ্যবাহী মহাকাশ অভিযান শুরু করেছিল। এ যাবৎ ১৬ বার স্পেসওয়াক করেছেন চিনা নভোচারীরা। এমন মাইলফলক অর্জন করার পর মহাকাশচারী জিং হাইপেং নিজের অভিজ্ঞতা জানিয়েছেন।

তাঁর কথায়, এই স্পেসওয়াকের অভিজ্ঞতা দারুণ। মহাকাশ কর্মসূচির দক্ষতা দিন দিন বাড়ছে, সেটা বোঝা যাচ্ছে। এদিন তিয়ানগং স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু যন্ত্র স্থাপন করেছেন তাঁরা। তবে তিনি আগেও মহাকাশে পাড়ি দিলেও চীনা মহাকাশ দলের নতুন সদস্য হলেন ঝু ইয়াংঝু। এবারই তাঁর প্রথম স্পেসওয়াক। আর প্রথমবার মহাকাশে হেঁটেই আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে তাঁর। মহাকাশে তাঁরা ফেইটার স্পেসস্যুট পরে চলাফেরা করেন। যা পরে শুধু ৮ ঘন্টা কেন, আরও অনেক সময় থাকা যায়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা–নাসার হিসেবে সবচেয়ে বেশি সময়ের স্পেসওয়াকের রেকর্ড রয়েছে মার্কিন নভোচারী জেমস ভস ও সুজান হেলমসের। তাঁরা ২০০১ সালের ১২ মার্চ টানা ৮ ঘণ্টা ৫৬ মিনিট মহাকাশে হেঁটেছিলেন।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা