বউ কার? প্রকাশ্য রাস্তায় নজিরবিহীন মারামারি দুই স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের বিজনৌরের নগর পালিকা চৌক সংলগ্ন এলাকায় দুই যুবকের মারামারির একটি ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ফুটেজে দেখা যাচ্ছে, প্রকাশ্য রাস্তায় দুই যুবক একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন এবং একে অপরকে বেল্ট দিয়ে আঘাত করছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পথচলতি মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক মহিলা একটি মোটরসাইকেলে এক যুবকের সঙ্গে ওই এলাকায় আসেন। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে বন্ধুকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছন মহিলার স্বামী। তিনি মহিলাকে চিনতে পেরে তাঁর সঙ্গে থাকা যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং মহিলার সঙ্গে ঘোরাঘুরি করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এরপর দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়, যা দ্রুত গালিগালাজে রূপ নেয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ওই মহিলা দাবি করেন, যাঁর সঙ্গে তিনি এসেছেন তিনিও তাঁর স্বামী। এই বিষয়টি ঘিরে উত্তেজনা আরও বাড়ে এবং শেষ পর্যন্ত দুই যুবকের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। পরে দুই পক্ষই একে অপরকে লাথি-ঘুষি মারতে থাকে। অভিযোগ, ওই সময় উপস্থিত আরও এক যুবক মহিলার সঙ্গে থাক ব্যক্তিকেও মারধর করে।ঘটনার সময় রাস্তার উপর ভিড় জমে যায়। উপস্থিত কেউ একজন পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। পরে স্থানীয় মানুষজন এগিয়ে এসে অনেক চেষ্টা করে পরিস্থিতি শান্ত করেন। এরপর সংশ্লিষ্টরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

এদিকে, এই ঘটনায় জড়িত যুবক বা মহিলার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাশাপাশি মারামারির ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের কাছেও কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছি ।

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

জেগে উঠল সাত বছরের পুরনো মামলা, সন্দেশখালিতে তিন বিজেপি নেতা হত্যাকাণ্ডে গ্রেফতার ৬

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

অভাবে থামেনি প্রতিভা! সস্তার বলপেনে এঁকেই আন্তর্জাতিক মঞ্চে জায়গা করলেন বাংলার তরুণ

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

নিট বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব এফআইআর খারিজ করল সুপ্রিম কোর্ট, তবে ছাড় পাবেন না…

ফাঙ্গাস ধরা চিকেন রয়েছে ফ্রিজে, মধ্যমগ্রাম স্টারমলের নামী রেস্তোরাঁর লাইসেন্স বাতিল

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা

বিপর্যয় মোকাবিলায় নতুন অস্ত্র পেল রাজ্য, ‘অর্জুন বাহিনী’ গড়ল শুভেন্দুর সরকার

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

রাস্তায় থুতু ফেলেন বা প্রস্রাব করেন? সাবধান! আজ থেকেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

‘রাষ্ট্রের নয়, আমার সরকারের সমালোচনা করুন’, নবান্নে সাংবাদিকদের বার্তা শুভেন্দুর