চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইরান হামলার প্রস্তুতি, কাতারে যুদ্ধবিমান পাঠাল‌ ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে কেন্দ্র করে সংঘাতের সৃষ্টি হতে পারে। সেই আশঙ্কা থেকেই কাতারে যুদ্ধবিমান পাঠাচ্ছে ব্রিটেন। উপসাগরীয় এলাকায় নিরাপত্তা জোরদার করতেই যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাতারের দোহার কাছে আল উদেইদ বিমানঘাঁটিতে টাইফুন যুদ্ধবিমান পাঠিয়েছে ব্রিটেন। এটি রয়্যাব এয়ারফর্সের বিমান।

ব্রিটেন জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে। সেই কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, কাতার সরকারের আমন্ত্রণে পাঠানো এইসব টাইফুন যুদ্ধবিমান যৌথ আরএএফ-কাতারি ইউনিট নম্বর ১২ স্কোয়াড্রনের অংশ হিসেবে কাজ করবে। উপকূল এলাকায় প্রতিরক্ষাকে শক্তিশালী করাই এর প্রধান লক্ষ্য।

ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানিয়েছেন, দুই দেশের অংশীদারিত্ব জাতীয় নিরাপত্তাকে জোরদার করে। এবং উপসাগরীয় অঞ্চলের স্বাভাবিক পরিস্থিতি রক্ষায় বড় ভূমিকা নেয়। যৌথ স্কোয়াড্রনের টাইফুন যুদ্ধবিমান মোতায়েনের করার জন্য কাতারের প্রতিরক্ষা ব্যবস্থায় সাহায্য হচ্ছে। এটি দুই দেশের নিরাপত্তা রক্ষা করতে শক্তিশালী করবে।

এদিকে আমেরিকাও মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে। আমেরিকার যে নৌবাহিনী রয়েছে, তার বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন, যা এফ-৩৫ যুদ্ধবিমানসহ একটি স্ট্রাইক গ্রুপ বহন করছে। এটি আগামী সপ্তাহে উপসাগরীয় এলাকায় পৌঁছে যাবে। জানা গিয়েছে, গত বুধবার সেটি মালাক্কা প্রণালী ছাড়িয়ে গিয়েছে।এটির সঙ্গে রয়েছে মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও সাবমেরিন। পাশাপাশি প্যাট্রিয়ট ও থাড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অতিরিক্ত মার্কিন প্রতিরক্ষামূলক সরঞ্জামও অঞ্চলটিতে পাঠানো হচ্ছে।

ট্রাম্প জানিয়েছেন, যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার জন্যই ইরানের দিকে নৌবাহিনী পাঠানো হচ্ছে। একই সঙ্গে আমেরিকার আরও একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে সেটি পৌঁছে যাবে।

Published by:

Share Link:

More Releted News:

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ