১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: লাগাতার হামলার বদলা নিতে রবিবার (১৮ অক্টোবর) রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন। সেন্ট পিটার্সবার্গের তেল রফতানি টার্মিনাল সহ রাশিয়ার বিভিন্ন অবকাঠামোয় আঘাত হানতে একইসঙ্গে ১,০০০ ড্রোন দিয়ে হামলা চালাল। হামলায় একজন নিহত হয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও পাঁচজন। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, এটিই ছিল সাম্প্রতিককালে রাশিয়ায় চালানো ইউক্রেনের  অন্যতম বৃহত্তম হামলা। কিয়েভের চালানো হামলার নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘রাশিয়ার ১৫টি অঞ্চল, অধিকৃত ইউক্রেনীয় উপদ্বীপ ক্রিমিয়া এবং কৃষ্ণসাগর এলাকায় মোট ১,০১৫টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে সেনা।’ সেন্ট পিটার্সবার্গের স্থানীয় গভর্নর আলেকজান্ডার বেগলভ জানিয়েছেন, ইউক্রেনের হামলায় সেন্ট পিটার্সবার্গ অয়েল টার্মিনাল এবং শহরের রুচি (Ruchi) তেল ডিপোতে আগুন ধরে যায়। রাশিয়ান খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওজোন’ (Ozon)-এর একটি লজিস্টিক সেন্টার এবং স্থানীয় প্রযুক্তি জায়ান্ট ‘ভিকে’ (VK)-এর একটি ডেটা সেন্টারও হামলার লক্ষ্যবস্তু ছিল। যদিও  ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেনের হামলাকে গুরুত্বই দিতে চাননি। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘তাস’ (Tass)-কে তিনি বলেছেন, ‘যতই চেষ্টা করুক, মস্কোর কোনও ক্ষতি করতে পারবেন না ভোলদিমির জেলেনস্কি।’

অন্যদিকে জাপোরিঝিয়ায় রাশিয়ার পাল্টা আক্রমণে একজন মহিলা নিহত হয়েছেন। ছয় বছরের এক শিশু সহ দুজন আহত হয়েছেন। জাপোরিঝিয়ার আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মিখাইল সেমিকিন জানিয়েছেন, রুশ হামলায় দুটি বহুতল ভবন, ১৮টি গাড়ি এবং একটি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।’ গত ১১ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে, সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন একটি “জ্বালানি যুদ্ধবিরতি” (energy ceasefire) মেনে চলতে সম্মত হয়েছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। ট্রাম্পের এই ঘোষণার পরও কিয়েভ জানিয়েছে যে, মস্কো তাদের জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা চালিয়েছে।

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

১১ ডিসেম্বর মার্গী হচ্ছেন শনিদেব, ৩ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

অষ্টমীর পুজোর ভোগে এবার বানান পদ্মসন্দেশ, ছানা ছাড়াই তৈরি হবে সুস্বাদু মিষ্টি

পুরুষদেরও হতে পারে স্তন ক্যানসার, জেনে নিন কোন লক্ষণগুলি দেখলেই সতর্ক হবেন!

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া