দুই রুশ সেনাকে কারাদণ্ড দিল ইউক্রেন আদালত

ধৃত দুজনের মধ্যে একজনকে ১০ বছর ও অন্যজনকে ৯ বছর জেলের সাজা দেওয়া হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিরীহ নাগরিকদের উপরে অকারণে হামলা চালানোর অভিযোগে দুই রুশ সেনাকে জেলের সাজা শুনিয়েছে ইউক্রেনের এক আদালত। ধৃত দুজনের মধ্যে একজনকে ১০ বছর ও অন্যজনকে ৯ বছর জেলের সাজা দেওয়া হয়েছে। যদিও সাজাপ্রাপ্ত দুই রুশ সেনার পরিচয় প্রকাশ করা হয়নি।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘গত বছর ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পরেই দেশটির পূর্বাঞ্চল থেকে দুই রুশ সেনাকে আটক করেছিল ইউক্রেনীয় সেনা। আবাসিক এলাকায় কামানের গোলা বর্ষণ করার মতো অপরাধে জড়িত ছিলেন দুজনে। ধৃত দুই রুশ সেনার বিরুদ্ধে নিরীহ মানুষের উপরে হামলা চালানোর অভিযোগে মামলা দায়ের হয়। ওই মামলার শুনানি শেষে ধৃত দুজনের একজনকে ১০ বছর ও অন্য একজনকে নয় বছর কারাদণ্ডের সাজা শোনায় ইউক্রেনের এক আদালত।’

অন্যদিকে এদিন ফের ইউক্রেনের বিরুদ্ধে টানা ৩৬৯ দিন ধরে যুদ্ধ চালানোয় রাশিয়াকে এক হাত নিয়েছেন জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জেনেভায় জাতিসঙ্ঘের মানবাধিকার পরিষদের এক সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘গত এক বছরে রাশিয়া সামরিক অভিযানের অছিলায় ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের সীমারেখা পার করেছে। বেসামরিক নাগরিক ও পরিকাঠামোর উপরে হামলা চলছে। ওই হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। গৃহহীন হয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছেন কয়েক লক্ষ মানুষ। মৃত্যুমিছিলের সারি ক্রমশই বাড়ছে। অবিলম্বে মানবাধিকার লঙ্ঘন বন্ধ হওয়া উচিত। নিরাপরাধ মানুষের মৃত্যু কোনও ভাবেই ক্ষমা করা যায় না।’

৭২ বছরের ইতিহাসে প্রথম দিল্লির বাইরে বসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণের আসর, কোথায়?

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল