অবাক বিয়ে! সাগরের অতলে জীবনের নতুন ইনিংস শুরু

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ে মানে হল দুটি আত্মার বন্ধন। সামাজিক বন্ধনও বটে। গোটা বিশ্বের দিকে তাকালে বিয়ের রাজকীয় উদাহরণ রয়েছে ভুরি ভুরি। কেউ কোটি কোটি টাকা খরচ করে কেউ রাজপ্রাসাদ ভাড়া করেন, কেউ ভাড়া করেন দুর্গ, আবার কেউ কিনে বা ভাড়া নিয়ে নেন আস্ত একটা দ্বীপ। কিন্তু তাই বলে সাগরের অতলে বিয়ের আয়োজন, এটা বেশ আজবই বটে। এমন বিয়ের সংখ্যা খুব কমই আছে পৃথিবীতে। তবে ভালবাসায় সবই সম্ভব। সঙ্গীর শখ মেটাতে সাগরের তলদেশে বিয়ের আয়োজন করলেন সৌদি আরবের এক ব্যক্তি। আরব সাগরের স্বচ্ছ জলরাশির নিচে কোরালপ্রাচীরে বিবাহবন্ধনে আবদ্ধ হন এক জুটি।

সৌদি আরবের হাসান আবু আল-ওলা ও ইয়াসমিন দফতারদার এমনই এক অভিনব বিয়ের আয়োজন করেছেন। নিজেদের বিশেষ দিনটি আরও স্মরণীয় করে তুলতে এই আয়োজন বলে জানান নব দম্পত্তি। আর তাঁদের এই অসম্ভবকে সম্ভবকে করে দেখিয়েছে সৌদি আরবের স্থানীয় একটি ডাইভিং দল। তাঁদের স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছেন দেশটির একটি ডাইভিং দল।

হাসান ও ইয়াসমিন উভয়ই ডাইভিংয়ে খুব আগ্রহী। জলের তলদেশে প্রাণবৈচিত্র্য উপভোগ করা বরাবরেরই স্বপ্ন ছিল তাঁদের। তবে এই স্বপ্নকে বাস্তব রূপ দিতে বিয়ের মত বিশেষ দিনটি বেছে নেন তাঁরা। এই কারণেই তাঁরা বিয়ের জন্য সমুদ্রের তলদেশে হাজির হন।

এই নিয়ে নব বর হাসান স্বস্তির নিশ্বাস ফেলে জানান, ‘এটা সত্যিই এক অবাক করা বিষয় ছিল। আমরা প্রস্তুতিও নিয়ে নিয়েছিলাম। সব প্রস্তুতি হওয়ার পর ক্যাপ্টেন(ডাইভিং বিশেষজ্ঞ) ফয়সাল ও তাঁর দল আমাদের বললেন, সমুদ্রের তলদেশে তাঁরা আমাদের বিয়ে উদযাপন করার পরিকল্পনা করেছেন।’

তবে হাসান ভীষণ খুশি। তিনি ঈশ্বরকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যাতেই পড়তে হয়নি। উদ্‌যাপন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তাঁদের ইচ্ছেও পূরণ হয়েছে।

কৃষকদের দুর্দিনে মানবিক উদ্যোগ সরকারি আধিকারিকদের, দান করবেন নিজেদের বেতন

দুর্গা মহাসপ্তমীতে ভয়াবহ ঘটনা নয়ডায়, ম্যাগি খেয়ে একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু

ইয়েমেনে ফের হামলা, যাত্রীবাহী বিমানের ৫০০ মিটার দূরে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

১১ নভেম্বরে গ্রিসে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা, পাত্র কে?

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের