আইএমএফের ঋণের চাপ, সরকারি বিমান সংস্থা বিক্রির পথে পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানে নামেই রয়েছে প্রধানমন্ত্রীর পদ, আদতে নিয়ন্ত্রণ করে সেনা। এই অভিযোগ অনেকেরই। সম্প্রতি এই অভিযোগও উঠেছে যে, পাকিস্তানি সেনা ধীরে ধীরে নিজেদের আয়ত্বে নিচ্ছে  সবকিছু। এই আবহেই সামনে এল এক চাঞ্চল্যকর খবর। ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে সরকারি বিমানসংস্থা বিক্রি করে দিচ্ছে পাকিস্তান। এই খবর সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠছে তাহলে কী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (PIA) ঘুরপথে যাচ্ছে পাক সেনার হাতে?

জানা গিয়েছে, ইসলামাবাদ আইএমএফ-এর কাছ থেকে ঋণ সুনিশ্চিত করতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-কে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ইসলামাবাদের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী ২৩ ডিসেম্বর পিআইএ-কে নিলামে তোলা হবে। একসময় এশিয়ার শীর্ষস্থানীয় বাহক হিসেবে বিবেচিত পিআইএ এখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কঠোর নির্দেশে বিমান চলাচল বন্ধ করে দিচ্ছে। পাকিস্তান বর্তমানে ঋণ এবং জরুরি তহবিলের উপর নির্ভর করে টিকে রয়েছে। বিমান সংস্থা বিক্রি করেই আর্থিক দুর্দশা মেটাতে চাইছে পাকিস্তান।

আরও পড়ুন: প্রাণাধিক প্রিয় সেতার নষ্ট, এয়ার ইন্ডিয়ার দায়িত্বজ্ঞানহীনতায় হতাশ রবি কন্যা অনুষ্কা

পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ঘোষণা করেছেন যে পিআইএ-র জন্য দরপত্র চাওয়া হবে ২৩ ডিসেম্বর  এবং স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এই নিলাম সমস্ত মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে। সরকার তার ৫১ শতাংশ থেকে ১০০ শতাংশ শেয়ার বেসরকারি ক্রেতাদের কাছে বিক্রির প্রস্তাব  দিয়েছে বলেও জানিয়েছন পাক প্রধানমন্ত্রী। এই ঘটনা  প্রায় ২০বছরের মধ্যে পাকিস্তানের প্রথম বড় কোনও  বেসরকারিকরণ প্রচেষ্টা। এই নিলামে অংশ নিতে পারে লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব কর্পোরেশন কনসোর্টিয়াম, এয়ার ব্লু লিমিটেড এবং ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। এক্ষেত্রে জানিয়ে রাখা দরকার যে, পাক সেনার নিয়ন্ত্রণাধীন ফৌজি ফাউন্ডেশন সার, সিমেন্ট, বিদ্যুৎ-সহ একাধিক শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে। পাক সেনার নিয়ন্ত্রণাধীন সংস্থা সরকারি বিমান সংস্থা কেনার আগ্রহেই উঠছে প্রশ্ন। অনেকেই বলছেন পাকিস্তানের সরকারি বিমানসংস্থা কিনে নিয়ে নিজের প্রভাব আরও গভীর ভাবে বিস্তার করতে চাইছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। যদি এই ঘটনা ঘটে  তাহলে  বেসামরিক ক্ষেত্রে  মুনিরের  ক্ষমতা এবং প্রভাব আরও বাড়বে বলে  মনে  করা হচ্ছে।

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর