ঈদ উপলক্ষ্যে ইজরায়েল-লেবানন সীমান্তে যুদ্ধ বিরতির আহ্বান জাতিসংঘের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (১৫ জুন)পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ইজরায়েল-লেবানন সীমান্তে যুদ্ধ বিরতির ডাক দেয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, লেবাননে দায়িত্বরত জাতিসংঘ কর্মকর্তা জেনিন হেনিস-প্লাসচের্ট এবং জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রধান আরল্ডো লাজারো এই নিয়ে একটি বিবৃতি দিয়েছে। ইজরায়েল-লেবানন সীমান্তে উভয় পক্ষের সেনাদের অস্ত্র নামিয়ে রাখার আহ্বান জানান লেবাননে দায়িত্বরত জাতিসংঘ কর্মকর্তারা। 

লেবাননে দায়িত্বরত জাতিসংঘ কর্মকর্তারা জানান, হিজবুল্লাহ এবং ইজরায়েলের ন্যূনতম ভুল সিদ্ধান্তের কারণে বড় ধরনের যুদ্ধ লেগে যেতে পারে। তাই এই বিষয়ে দুপক্ষকেই সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। যাতে কোন রক্তক্ষরণ না হয়। আজ যেহেতু শান্তির দিন তাই শান্তিরক্ষার স্বার্থে এই পদক্ষেপ নিয়েছে জাতিসংঘের কর্মকর্তারা।

অন্যদিকে হামলা-পাল্টা হামলায় রীতিমতো রণক্ষেত্র লেবানন-ইজরায়েল সীমান্ত। সিনিয়র কমান্ডারকে হত্যার জবাবে গত কয়েকদিনে ইজরায়েলি ভূখণ্ডে আক্রমণের মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির রকেট-ড্রোনের আঘাতে দেশটির উত্তরাঞ্চলে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে আগুন। যেকোন মুহূর্তে আবারও উত্তপ্ত হতে পারে লেবানন ইজরায়েল সিমান্ত, তাই আর ঝুঁকি নিতে চাইছে না জাতিসংঘ। আগে থেকেই সতর্ক করতেই এই পদক্ষেপ।

উল্লেখ্য, গাজায় টানা আট মাসেরও বেশি সময় ধরে নারকীয় হত্যাকান্ড চালাচ্ছে ইজরায়েলি সেনাবাহিনী। তাঁদের ভয়াবহ আগ্রাসন থেকে রেহাই পাচ্ছে না ছোট্ট শিশু ও নারীরা।নিহত আহতদের বেশিরভাগই নারী ও শিশু। নেই চিকিৎসার ব্যবস্থা, নেই খাবার, অনাহারে বিনা চিকিৎসায় আতঙ্কে দিন কাটছে গাজাবাসীর। বাস্তুহারা হয়েছে ১০ লক্ষ্যের বেশি মানুষ। না আছে কোন ঠিকানা, না আছে পেটে অন্ন। যুদ্ধবিরতির প্রস্তাব কবে কার্যকর হবে এখন এটাই প্রশ্ন।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা