রাইসির স্মরণে নিরাপত্তা পরিষদে নীরবতা, ক্ষুব্ধ ইজরায়েল

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  হেলিকপ্টার বিধ্বস্ত  হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ তাঁর সফরসঙ্গীদের মৃত্যুর ঘটনায় নীরবতা পালন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। আর তাতেই ক্ষুব্ধ ইজরায়েল। শুধু তাই নয় এতে প্রতিক্রিয়াও জানিয়েছে ইজরায়েল।

জাতিসংঘে নিযুক্ত মোজাম্বিকের রাষ্ট্রদূত পেদ্রো কমিসারিও আফনসো ইরানের প্রেসিডেন্ট রাইসি সহ তাঁর সফরসঙ্গীদের স্মরণে নিরাপত্তা পরিষদের সদস্যদের দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করতে বলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের সদস্যরা এক মিনিট নীরবতা পালনও করেন।

তাতেই ক্ষুব্ধ হয়েছেন ইজরায়েল। জাতিসংঘে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান এই ঘটনায় নিন্দা জানিয়েছেন। তিনি এই পদক্ষেপকে ‘লজ্জাজনক ঘটনা’ হিসেবে তুলে ধরেন।

সমাজমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় গিলাদ জানান, ‘আপনারা ঠিকই দেখেছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের গণহত্যাকারী প্রেসিডেন্ট রাইসির স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে। কী লজ্জাজনক!’ শুধু তাই নয় নিরাপত্তা পরিষদের বিশ্বশান্তি ও নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন ইজরায়েলি রাষ্ট্রদূত।

হেলিকপ্টার দুর্ঘটনায় সদ্য প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ , পররাষ্ট্রমন্ত্রী সহ আরও অনেক আরোহী। যদিও ইতিমধ্যেই তদন্তের কাজ শুরু করে দিয়েছে তদন্ত দল। তদন্ত কাজ পুরো শেষ না হওয়া পর্যন্ত তদন্ত প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে দেশটি। তবে আপাতত দুর্ঘটনার কোন কারণ সামনে আসে নি। তদন্ত চলছে। আর এরমধ্যেই নিরবতা পালন নিয়ে ক্ষুব্ধ হলেন ইজরায়েল।

লরির পিছনে সজোরে ধাক্কা, ত্রিশূরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ৮ যুবকের

ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ফড়নবিশ-শিন্ডেকে ছাপিয়ে গেলেন মহারাষ্ট্রের ‘সিংহম’ আমলা তুকারাম

স্ট্রোকের পর সুস্থ থাকতে এড়িয়ে চলুন এই ৫টি মারাত্মক ভুল!

সত্যিই কি সুপার ড্রিঙ্ক! জেনে নিন ডাবের জলের ৪ উপকারিতা

সাপ্লিমেন্ট নয়, রান্নাঘরের এই ৫ খাবারেই মিলতে পারে জরুরি পুষ্টি

শিশুকে ডেঙ্গুর হাত থেকে দূরে রাখতে চান? বাড়িতেই মেনে চলুন কয়েকটি জরুরি নিয়ম

জন্মাষ্টমীতে রাশি অনুযায়ী কৃষ্ণকে কী ভোগ দেবেন? জেনে নিন ১২ রাশির জন্য বিশেষ নিবেদন

আজকের রাশিফল: কাছের মানুষের সঙ্গে তুমুল ঝামেলা, সন্তানের বিদেশে পড়াশোনার প্রস্তাব আসবে

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন