চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানপন্থী জঙ্গি গোষ্ঠীর শীর্ষ কম্যান্ডার

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে মার্কিন বিমান বাহিনীর ড্রোন হামলায় ইরানপন্থী জঙ্গি গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর এক শীর্ষ কম্যান্ডার প্রাণ হারিয়েছেন। নিহত কম্যান্ডারের নাম আবু বকর আল-সাদি। তার সঙ্গেই জঙ্গি গোষ্ঠীর আরও এক নেতা এবং গাড়ির চালক প্রাণ হারিয়েছেন। নিহত আবু বকর আল সাদি জর্ডানে মার্কিন সেনাদের উপরে হামলায় জড়িত ছিলেন বলে জানা গিয়েছে।

গত ২৮ জানুয়ারি জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছিল কাতায়েব হিবুল্লাহ নামে ইরানপন্থী একটি জঙ্গি গোষ্ঠী। অতর্কিত হামলায় তিন মার্কিন সেনা প্রাণ হারান। গুরুতর জখম হন আরও ৩০ জনের বেশি সেনা। ওই হামলার পরে ইরানের দিকে অভিযোগের আঙুল তুলেছিল মার্কিন প্রতিরক্ষা দফতর। সেই সঙ্গে যোগ্য প্রত্যুত্তর দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

জর্ডানে সামরিক ঘাঁটিতে হামলার বদলা নিতে গত সপ্তাহেই ইরাক ও সিরিয়ায় ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল মার্কিন সেনাবাহিনী। ওই হামলায় বেশ কয়েকটি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া সম্ভব হলেও শীর্ষ জঙ্গি নেতাদের খতম করতে ব্যর্থ হয়েছিল মার্কিন সেনা। গতকাল বুধবার পূর্ব বাগদাদ এলাকায় কাতায়েব হিজবুল্লাহের গোপন ঘাঁটিতে ফের ড্রোন হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। ওই ড্রোন হামলাতেই সংগঠনের শীর্ষ কম্যান্ডার আবু বকর আল সাদি, তার ঘনিষ্ঠ এক সঙ্গী এবং গাড়ি চালক প্রাণ হারান। যদিও বেসামরিক কোনও নাগরিকের মৃত্যুর খবর পাওয়া যায়নি। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর শীর্ষ কম্যান্ডারকে খতমের কথা স্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কম্যান্ড।

 

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ