চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইসলামি জিহাদিদের সমর্থক কমলাকে শেষ মুহূর্তে টেক্কা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : রাত ফুরোলেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়ে যাবে। কার দখলে যাবে প্রেসিডেন্টের আসন, তা ঠিক করবে মার্কিন জনতারা। হাতে আর বেশি সময় নেই। শেষ মুহূর্তের প্রচার সারতে ব্যস্ত কমলা ও ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট মানেই ‘মুক্ত বিশ্বের নেতা’। স্বাভাবিকভাবে পুরো বিশ্বজুড়েই মার্কিন নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়ে গিয়েছে।

এরই মধ্যে অ্যাটলাস ইন্টেল পরিচালিত সবশেষ জরিপে জানা গেছে, সব সুইং স্টেটে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ নভেম্বরের ভোটের আগে, এই জরিপ বলছে, মার্কিন নেতৃত্বের আসনে ফের বসতে চলেছেন ট্রাম্প। কারণ সাতটি সুইং স্টেটে সর্বশেষ জরিপে কমলাকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন ট্রাম্প। শুধু তাই নয়, জরিপে অংশ নেওয়া প্রায় ৪৯ শতাংশ ভোটার জানিয়েছেন, তাঁরা আসন্ন নির্বাচনে ট্রাম্পকে ভোট দেবেন। মোট জরিপ ফলাফলে কমলা হ্যারিসের চেয়ে ১ দশমিক ৮ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

জরিপ মতে, অ্যারিজোনায় ট্রাম্পের পক্ষে ভোট পড়েছে ৫১ দশমিক ৯ শতাংশ। অপরদিকে হ্যারিসের পক্ষে ভোট পড়েছে ৪৫ দশমিক ১ শতাংশ। নেভাদায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জনগণ কাকে ভোট দেবে জানতে চাইলে ৫১ দশমিক ৪ শতাংশ ভোটার ট্রাম্পকে পছন্দ করেছেন এবং ৪৫ দশমিক ৯ শতাংশ ভোটার হ্যারিসকে ভোট দিয়েছেন। অন্যদিকে নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প ৫০ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছে এবং হ্যারিস পেয়েছেন ৪৬ দশমিক ৮ শতাংশ ভোট।

আশ্চর্যের বিষয় হল সুইং স্টেট হল গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য। এখানে জরিপে এগিয়ে থাকলে বাকি সব রাজ্যে আগে থেকে কে জয়ী হবেন হতে চলেছে তা অনুমান করাই যায়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে পেতে হয় ২৭০টি ভোট। এই গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য গুলি হলো- ক্যালিফোর্নিয়া (৫৫), পেনসিলভানিয়া (১৯ ইলেক্টোরাল ভোট), নর্থ ক্যারোলিনা (১৬), জর্জিয়া (১৬), মিশিগান (১৫), অ্যারিজোনা (১১), উইসকনসিন (১০) ও নেভাদা (৬)।

উল্লেখ্য, চলছে হাড্ডাহাড্ডি লড়াই। রাত পেরোলেই আগামী ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে শুরুতে প্রেসিডেন্ট বাইডেন তাঁর দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। কিন্তু বয়সের কারণে বিতর্কিত হয়েছিলেন তিনি। এর পরিবর্তে কমলাকে মনোনীত প্রার্থী করা হয়। আগামী নভেম্বরের নির্বাচনে কমলা জিতলে তিনিই হবেন কৃষ্ণাঙ্গ ও এশীয় ঐতিহ্যের যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট। তবে সমিক্ষায় দেখা গিয়েছে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছে ট্রাম্প।

Published by:

Share Link:

More Releted News:

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ