‘ইতিহাস গড়েছি’, প্রেসিডেন্ট পদে জয়ী হয়েই হুঙ্কার ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলাকে পেছনে ফেলে দ্রুত এগিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য জয়ের টিকা পড়ে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য দিচ্ছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।এক মার্কিন সংবাদমাধ্যম মতে, ট্রাম্প এখন পর্যন্ত ২৭৭ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে কমলার ঝুলিতে রয়েছে ২২৬ ইলেক্টোরাল ভোট।নিজের জয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পর বুধবার ফ্লরিডার পাম বিচে প্রথম বিজয়-ভাষণ দিলেন তিনি।

ট্রাম্পের সঙ্গেই মঞ্চে উঠেছিলেন তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং পরিবারের অন্য সদস্যেরা। ছিলেন আমেরিকার সম্ভাব্য হবু ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও।

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প আনন্দে ফেটে পড়েন।নিজেকে বিজয়ী ঘোষণা করেন ট্রাম্প। সবাইকে ধন্যবাদ দিয়ে প্রাক্তন এই প্রেসিডেন্ট জানান, ‘এটা দুর্দান্ত মুহূর্ত। আমাদের দেশকে ঠিক করতে হবে। আমরা আজ রাতে ইতিহাস সৃষ্টি করেছি। সবাই ভেবেছিলেন আমরা করতে পারব না। এটা আমাদের রাজনৈতিক জয়। সুইং স্টেটগুলোর কথা উল্লেখ করে ট্রাম্প জানান, নর্থ ক্যারোলিনা আমি ভালোবাসি, মিশিগান আমি আপনাদের ভালোবাসি। বিজয়ই একমাত্র পথ খুলে দিয়েছে আমাদের। এখন ইতিহাস গড়ার সময়’ 

বুধবার বিজয়-ভাষণের মঞ্চ থেকেও ট্রাম্প  আরও বলেন, ‘আমরা সীমান্ত বন্ধ করব। অনুপ্রবেশ বন্ধ করা হবে।’ নিজের ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে জানিয়ে খানিক আবেগতাড়িত হয়েই ট্রাম্প বলেন, ‘আমি প্রতিটি দিন আপনার জন্য, আপনার পরিবারের জন্য এবং আপনার ভবিষ্যতের জন্য লড়়াই করব। আমার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে আমি আপনাদের হয়ে লড়াই করব।’

একইসঙ্গে ট্রাম্প জানান, প্রতিটা শহরে আমি আপনাদের জন্য লড়াই করব। এটি হবে আমেরিকার স্বর্ণযুগ তৈরির সুযোগ। ট্রাম্পের ভাষণের সময় তিনি ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ বললে সমর্থকরাও একই স্লোগান দিতে থাকেন। এই সময় মঞ্চে ভাষণে স্ত্রী মেলানিয়া ট্রাম্পের কথাও বলেন। তার পাশে দাঁড়িয়ে ছিল মেলানিয়া। তাঁর স্ত্রী মেলানিয়াকেও ধন্যবাদ জানান।

ভুল মশলা খেলেই ভাঙবে ব্রত! জেনে নিন নবরাত্রিতে কী খাওয়া যাবে?

আজ ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালান….

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?