রাশিয়া থেকে তেল কিনলেই শাস্তি! ছাড় শুধুমাত্র ইউরোপের একটি দেশকে, কারণ কী?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার থেকে তেল কিনলেই বিপদ। যে দেশই রাশিয়ার থেকে তেল কিনবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। শুধুমাত্র ইউরোপের একটি দেশই রাশিয়ার থেকে কিনতে পারবে খনিজ তেল। হোয়াইট হাউস থেকে এমনই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধুমাত্র ইউরোপের হাঙ্গেরিকে এক বছরেরে জন্য এই তালিকা থেকে বাদ রেখেছেন তিনি।

রাশিয়ার থেকে তেল কিনলেই সকল দেশকে বিপদে পড়তে হবে এমন হুঁশিয়ারি নতুন নয়। এই কারণে ভারতের ওপরেও অতিরিক্ত শুল্ক চাপিয়েছে আমেরিকা। এবার হাঙ্গেরিকে ১ বছরের জন্য অব্যাহতি দিয়ে রাশিয়া থেকে তেল কেনার তালিকায় রেখেছেন তিনি। কেন সেটা করেছে, সেই নিয়েও ব্যাখ্যা দিয়েছেন ট্রাম্প। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠক সেরে বেরিয়ে ট্রাম্প বলেন, হাঙ্গেরির ক্ষেত্রে শুধুমাত্র রাশিয়া থেকে তেল কেনাই সুবিধার। অন্য কোনও দেশ থেকে তেল কেনা তাঁদের পক্ষে কঠিন। সেই কারণেই শুধুমাত্র হাঙ্গেরিকেই রাশির তেল কেনায় ছাড় দেওয়া হচ্ছে।

 হাঙ্গেরির অবস্থানের দিকে নজর দিলে দেখা যাবে এরসঙ্গে কোথাও কোনও সমুদ্র নেই। অস্ট্রিয়া, স্লোভাকিয়া, ইউক্রেন, রোমানিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া এবং সার্বিয়া দিয়ে ঘেরা এই দেশের পক্ষে খনিজ তেলের একমাত্র ভরসা রাশিয়াই। সেই যুক্তিতে রাশিয়া থেকে তেল কেনার জন্য একমাত্র ছাড় পেয়েছে হাঙ্গেরি।

উল্লেখ্য, বিগত ৪ বছর ধরে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে। এই যুদ্ধ থামানোর জন্য একাধিকবার চেষ্টা করেছেন ট্রাম্প। কিন্তু লাভ হয়নি। এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়ার তেল কেনা বন্ধ করার কথা বলা হয়। কারণ ওই তেল বিক্রির টাকা দিয়েই যুদ্ধ চালানো হচ্ছে বলে দাবি। সেই তেল কেনা কমে গেলে যুদ্ধ বন্ধ হতে বাধ্য। এই যুক্তিতে আমেরিকা চড়া হারে শুল্ক আরোপ করেছে ভারতের উপরে। ইউরোপের দেশগুলিও রাশিয়ার কাছ থেকে তেল কিনছে বলে ক্ষুব্ধ ট্রাম্প।

ছোলার ডাল ও সুজি দিয়েই তৈরি হবে ইনস্ট্যান্ট মুচমুচে ধোসা, রইল সহজ রেসিপি

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক

আত্মহত্যার চেষ্টা কার্গিল যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনা কর্তার, কেন এহেন পদক্ষেপ?

সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশার রহস্যমৃত্যুর তদন্তে সিবিআই, নির্দেশ বোম্বে হাইকোর্টের

গরম ভাতে তৃপ্তির স্বাদ!  রইল বিহারি আলু চোখার সহজ রেসিপি

গয়নার লোভে মেসোমশাইকে খুনের অভিযোগ, গ্রেফতার তরুণী-সহ ৪

লখনউ বিশ্ববিদ্যালয়ের সামনে ১২ ফুটের গর্ত, মোটরসাইকেল নিতে পড়ে গেলেন যুবক, তারপর…

লাগাতার বৃষ্টিতে বিপর্যয়ের আশঙ্কা! খনি এলাকায় ধস, হু হু করে বাড়ছে ডিভিসির জল

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

‘ধর্মান্তকরণের জন্যই দেশভাগ হয়েছে, আর হতে দেওয়া হবে না’, কড়া বার্তা দিলীপের

ক্যামাক স্ট্রিট-কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় ডেরেক, তলব অভিষেকের আপ্তসহায়ককেও

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তেই তেলের বাজারে আগুন, এক ধাক্কায় বাড়ল দাম