সৌদি ও ইজরায়েল সফরে বাইডেন

জুলাইতে সফর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আগামী জুলাইতে মার্কিন প্রেসিডেন্ট (President) বাইডেন সৌদি আরব এবং ইজরায়েল সফরে যাচ্ছেন। বাইডেন প্রশাসন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এই খবর দিয়েছে। যদিও এই সফরের ব্যাপারে হোয়াইট হাউজ থেকে এই খবর লেখা পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি। মার্কিন প্রশাসন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, জুলাই মাসের মাঝামাঝি সময়ে সৌদি আরব এবং ইজরায়েল সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন প্রশাসনের এক মুখপাত্রকে এই সফরের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট (President) বাইডেনের সৌদি আরব এবং ইজরায়েল সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এখনও পর্যন্ত যা খবর, তিনি জুলাই মাসে ওই দুটি দেশ সফর করবেন। সৌদি যুবরাজের সঙ্গে তাঁর বৈঠকের পরিকল্পনা রয়েছে। আমেরিকার সঙ্গে সৌদি আরব এবং ইজরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিতকে মজবুত এবং স্থিতিশীল করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ওই দুই দেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন।

মার্কিন প্রশাসনের পদস্থ কর্তাটি বলেন, বাইডেনের (Biden) সৌদি আরব সফরের উদ্দেশ্য হবে রিয়াধের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক জোরদার করা। সৌদি আরব সফরকালে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তাঁর একটি বৈঠক হতে পারে। দুই নেতার বৈঠক আয়োজনের ব্যাপারে হোয়াইট হাউস কাজ করছে বলে গত মাসেই এক প্রতিবেদনে জানিয়েছিল সিএনএন। রুশ-ইউক্রেন আবহের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট দুই দেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন।

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা