আচমকাই ইউক্রেনের কিয়েভে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

দ্ধের বর্ষপূর্তির প্রাক্কালে আচমকা বাইডেনের কিয়েভ সফর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৪ ফেব্রুয়ারি রুশ-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হচ্ছে। আর ওই বর্ষপূর্তির মাত্র চার দিন আগেই আজ সোমবার আচমকা ইউক্রেনের রাজধানী কিয়েভে হাজির হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর তাঁর ওই আচমকা সফর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেনে যাওয়ার কোনও কর্মসূচি ছিল না বাইডেনের। পোল্যান্ডের রাজধানী ওয়ারশে এক সম্মেলনে যোগ দেওয়ার মুখে আচমকাই কিয়েভে নামার সিদ্ধান্ত নেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কির সঙ্গে সৌজন্য বৈঠক করে পোল্যান্ডের উদ্দেশে রওনা হবেন তিনি।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। প্রথম থেকেই ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে আমেরিকা, ব্রিটেন সহ ইউরোপের দেশগুলি। যুদ্ধাস্ত্রের পাশাপাশি অর্থ দিয়েও জেলেনস্কির দেশকে সাহায্য করে চলেছে। গত জুনেই ইউক্রেনের সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা জানাতে কিয়েভে গিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাঁক্রো ও পশ্চিম জার্মানির চ্যান্সেলার ওলফ শলজ। আজ সোমবারই যাওয়ার কথা ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি। তবে ইউরোপের একাধিক দেশের রাষ্ট্রপ্রধান কিয়েভ সফর করলেও মার্কিন প্রেসিডেন্ট সেই পথে হাঁটেননি। কিন্তু যুদ্ধের বর্ষপূর্তির প্রাক্কালে আচমকা বাইডেনের কিয়েভ সফর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, আগামী ২১ ও ২২ ফেব্রুয়ারি পোল্যান্ড সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেয়াজ দুদার পাশাপাশি ন্যাটোভুক্ত বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে এক সম্মেলনে হাজির থাকার কথা রয়েছে তাঁর। পোল্যান্ডে যাওয়ার পথে কিয়েভে যাত্রা বিরতি ঘটানোর কোনও পরিকল্পনা ছিল না।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে