ইজরায়েলকে হিজবুল্লাহর সঙ্গে ঝামেলায় না জড়ানোর আহ্বান ব্লিঙ্কেনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (২৪ই জুন) ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে বৈঠক হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের। বৈঠকে তাঁদের মধ্যে সংঘর্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় ব্লিঙ্কেন জানিয়েছেন যে, লেবাননের সঙ্গে কোন ঝামেলায় না জড়াতে।গাজা থেকে ইজরায়েলি বন্দিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে এই বৈঠকে আলোচনা করেন ব্লিঙ্কেন। সেগুলোর বাস্তবায়ন কীভাবে হবে এই নিয়েও আলোচনায় হয়।

আর এর মধ্যেই সম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। তিনি বলেন, ইজরায়েলে অস্ত্র দিতে যুক্তরাষ্ট্র দেরি করছে। যুক্তরাষ্ট্রের প্রতি এমন সমালোচনা করতেই বেশ খানিকটা চাপে আছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। তাই সম্পর্ক ঠিক করতে ওয়াশিংটন সফরে গিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট। অবশ্য তাঁর মতে, এই সফরের মুল উদ্দেশ্য হলো,  ইজরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে মনোমালিন্য দূর করা।

তাঁদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। গাজায় থাকা সমস্ত বন্দিদের মুক্তি নিশ্চিত করার পাশাপাশি যাতে গাজাবাসীর ভোগান্তি না হয় তাঁর জন্য একটি চুক্তিতে আসতে চাইছেন ব্লিকেন। এইকথাই জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টকে।

সম্প্রতি ইজরায়েল ও ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সম্প্রতি হামলার ঘটনা বেড়ে চলছে। কখনো হুমকি দিচ্ছে হিজবুল্লাহ। আবার কখনো ইজরায়েল হুঁশিয়ারি দিচ্ছে।হিজবুল্লাহর সঙ্গে ইজরায়েলের যদি সর্বাত্মক যুদ্ধ হয়, তাহলে এর মর্মান্তিক পরিণতি আশঙ্কা করছেন বিশ্লেষকরা।হিজবুল্লাহর হামলার কড়া জবাব দিচ্ছে ইসরায়েল। লেবাননের ভেতরে হিজবুল্লাহর অবস্থান নিশানা করে হামলা চালাচ্ছে নিয়মিত। বসে নেই হিজবুল্লাহও। ইজরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তাঁরা।

সম্প্রতি, হিজবুল্লাহ ড্রোন থেকে তোলা ইজরায়েলের সংবেদনশিল বেশ কিছু ভিডিও চিত্র প্রকাশ করেছে। এসব ভিডিও চিত্রে ইজরায়েলের হাইফা শহরে ইজরায়েলি বাহিনীর একাধিক সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক বিভিন্ন অবকাঠামোও দেখা গেছে। পাল্টাপাল্টি হুমকিতে উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের আকাশ-বাতাস। এই পরিস্থিতিতে লেবানন-ইসরাইল যদি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে পরিস্থিতি কি হবে এই নিয়ে চিন্তিত বিশ্লেষকরা।

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…