চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভেঙে পড়েছে শরীর,পোপ ফ্রান্সিসের অবস্থা ‘আশঙ্কাজনক’

নিজস্ব প্রতিনিধি : ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারিরীক অবস্থা অত্যন্ত ‘আশঙ্কাজনক’। আগের তুলনায় তার শারিরীক অবস্থার যথেষ্ট অবনতি হয়েছে। এই নিয়ে শনিবার এক বিবৃতিতে ভ্যাটিকানের তরফে জানানো হয়েছে, পোপ ফ্রান্সিস ‘দীর্ঘদিন ধরে হাঁপানির মতো শ্বাসকষ্টে ভুগছেন।গতকালের চেয়ে তার অবস্থা আরও অবনতি হয়েছে। আগের তুলনায় শরীর ভেঙে পড়েছে তার।ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘মহান ধর্মগুরুর অবস্থা এখনও আশঙ্কাজনক। তিনি এখনও বিপদমুক্ত নন।’

এই নিয়ে ভ্যাটিকান আরও জানায়, পোপের স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে।সারাদিন তিনি একটি চেয়ারে বসে কাটিয়েছেন।যদিও তার শারীরিক অবস্থা গতকালের চেয়েও খারাপ।তার দেহে অক্সিজেনের মাত্রাও কমে গিয়েছে।পাশাপাশি পোপের রক্তসঞ্চালনেরও প্রয়োজন। পরীক্ষায় দেখা গেছে তার দেহের প্লেটলেটের সংখ্যাও কমে গিয়েছে। পোপের শ্বাসনালীতে একাধিক জীবাণু সংক্রমণ(পলিমাইক্রোবিয়াল ইনফেকশন) হওয়ায় তার চিকিৎসায় পরিবর্তন আনা প্রয়োজন।

হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেশ কয়েক দিন ধরে ব্রঙ্কাইটিসের লক্ষণ দেখা যায় পোপের। এর আগে ভ্যাটিকান জানিয়েছিল, পোপ ফ্রান্সিসকে ‘জটিল শারীরিক অবস্থার’ কারণে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতালেই থাকতে হবে তাকে।

এদিকে পোপের এমন অবস্থার কারণে দায়ভার সামলানো কঠিন হয়ে পড়েছে। তাই সম্ভাব্য পদত্যাগ নিয়ে ইঙ্গিত দিয়েছেন কার্ডিনাল জ্যঁ মার্ক অ্যাভেলিন ও কার্ডিনাল হুয়ান যোসে ওমেলাও।তারা গির্জার ধারাবাহিকতার ওপর জোর দিয়ে বলেন, ‘পোপ বদলায়, আমরা বিশপরা বদলাই, প্যারিসের পুরোহিতরা বদলায়, সবাই বদলায়।কিন্তু ট্রেনটি চলতেই থাকে।পোপ যদি পুরোপুরি সুস্থ না হয়ে ওঠেন তবে সবকিছুই সম্ভব।’

এই নিয়ে পোপ ফ্রান্সিস সম্প্রতি জানিয়েছিলেন, যদি স্বাস্থ্যগত সমস্যা খুব খারাপ। তবে যদি তিনি সুস্থ হয়ে না ওঠেন তবে তিনি পদত্যাগ করার কথা ভাববেন।

Published by:

Share Link:

More Releted News:

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

১২ টি যুদ্ধজাহাজ ও ১০ হাজার সেনা নিয়ে হরমুজ ঘিরল আমেরিকা

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

ইতালিতে আততায়ীর গুলিতে নিহত দুই ভারতীয় যুবক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ