‘লক্ষ্য হাসিল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে’, জানিয়ে দিলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান মঙ্গলবার ছয়দিনে পা রাখল। আর এদিনই হামলা জোরদার করেছে রুশ সেনা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শুরু হওয়া যুদ্ধ শিগগিরই বন্ধ হওয়ার যে কোনও সম্ভাবনা নেই, সে কথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘নির্দিষ্ট লক্ষ্য নিয়েই ইউক্রেনে সামরিক অভিযান শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত না সেই লক্ষ্য হাসিল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অভিযান বন্ধের কোনও সম্ভবনা নেই।’ এদিনই রাশিয়াকে অবিলম্বে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের অনুরোধ জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলেনবার্গ। 

একদিকে যখন রুশ প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঙ্কার ছুড়েছেন, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রুশ বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভ। এদিন রুশ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে বলেন, ‘ইউরোপের বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্র যে পরমাণু অস্ত্র মজুত করেছে, সেই অস্ত্র সরিয়ে নেওয়ার সময় এসেছে। পূর্বতন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল এবং বর্তমানে স্বাধীন দেশের তকমাধারী কোনও দেশে পশ্চিমী দেশগুলির সামরিক সাহায্য মেনে নেওয়া হবে না।’ ইউক্রেনকে যেভাবে পশ্চিমী দেশগুলি যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করছে তার সমালোচনা করে লাভরভ বলেন, পূর্বতন সোভিয়েত ইউনিয়নের প্রযুক্তিকে কাজে লাগিয়ে যদি রাশিয়াকে আক্রমণ করার চেষ্টা চালায় ইউক্রেন, তাহলে যোগ্য জবাব দেওয়া হবে।’

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান মঙ্গলবার ছয়দিনে পা রাখল। আর এদিনই হামলা জোরদার করেছে রুশ সেনা। স্থল পথের পাশাপাশি আকাশপথেও হামলা চালানো শুরু করেছে। আর সেই হামলায় কার্যত গুঁড়িয়ে যাচ্ছে ইউক্রেনের একের পর এক সেনা ঘাঁটি। অস্ত্র ছেড়ে জীবন বাঁচাতে পালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। আর সেই ঘাটতি পূরণ করতে হুমকি দিয়ে দেশের ১৮ ঊর্ধ্ব নাগরিকদের হাতে অস্ত্র তুলে দিয়ে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইতে পাঠাচ্ছে ইউক্রেনীয় সরকার। একাধিক জায়গা থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধে নামতে রাজি না হওয়ায় নিজেদের নাগরিকদের গুলি করে খুন করছে ইউক্রেন সেনা।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে