চোখের সামনে ‘লাশ’,১৫ ঘন্টার ফ্লাইটে মৃতদেহকে নিয়ে হাড়হিম সফর মিশেল দম্পতির..

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন মানুষ বিমান সফর করেন। এর মধ্যে দু’একজনের মৃত্যু মাঝ-আকাশে ঘটতেই পারে। সেই সম্ভাবনার কথা কি মাথায় রাখে বিমান সংস্থাগুলো? বিমানের নকশা এমনভাবে করা হয়, যাতে একটা দেহ তার কোনও এক জায়গায় শুইয়ে রাখা যায়। যতক্ষণ না পর্যন্ত বিমানটি মাটিতে নামছে। ততক্ষণ এভাবেই রেখে দেওয়া হয় মৃতদেহকে। এই ব্যাপারটা সহযাত্রীদের কাছে হাড়হিম ঘটনা। কিছু কিছু এয়ার লাইন্সের মৃতদেহ তুলে রাখার জন্য বিশেষ লকারের ব্যবস্থা করা থাকে। বিমানে যতটা পারা যায় লোকচক্ষুর অন্তরালে রাখা হয় মৃতদেহকে। কিন্তু মাঝ-আকাশে কেউ মারা গেলে বিমান কর্মীরা ভুলেও পা মাড়ান ওই জায়গায়? কারণ শুনলে চমকে উঠবেন ? সম্প্রতি মৃতদেহ সামনে রেখে যাত্রা করার ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন মিশেল নামের এক যাত্রী।

মিশেলের কথায় মেলবোর্ন থেকে দোহাগামী কাতার এয়ার লাইনের ১৫ ঘন্টার ফ্লাইটে হঠাৎ করেই একজন মহিলা যাত্রী অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে সেখানে এসে উপস্থিত হন ক্রু সদস্যরা। ক্রু সদস্যরা মিলে ওই বৃদ্ধাকে সুস্থ করার চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয় নি। ওই বিমানেই মারা যান বৃদ্ধা। অবশেষে বিমান কর্মীরা এসে ওই মৃতদেহটি বিজনেস ক্লাসে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু মৃত্যুর পর ওই বৃ্দ্ধার শরীর বেশি ভারি হয়ে যায়। ফলে সরু বিমানের ভেতরে বিমান চলাকালীন খুব বেশি নড়াচড়া করা সম্ভব ছিল না। তবুও বিমানের ভেতরে সরু রাস্তা দিয়ে দেহটি বিজনেস ক্লাসে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত যাত্রী সাধারণের সুরক্ষার কথা ভেবে মৃতদেহটি অন্য কোথাও নিয়ে যাওয়া সম্ভব হয় না।

মিশেল আরও জানান, বিমান কর্মীরা তাকে জিজ্ঞেস করেন তার পাশে দেহটি রাখা হবে কিনা। বাধ্য হয়ে মিশেল হ্যাঁ বলে দেন। এইভাবে মৃতদেহ চার ঘন্টা সামনে রেখে যাত্রা শেষ করেন মিশেল। বিমান কর্মীরা মৃতদেহটিকে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে দেন। এরপর বিমানটি যখন ইতালিতে পৌঁছোয় তখন মৃতদেহ নামানোর জন্য নিজের সিট থেকে না নড়ার নির্দেশ দেন বিমান কর্মীরা। ভয়ে মিশেলের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত মৃতদেহটিকে বিমান থেকে নামানো হয়।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম