ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ব্যারনকে সরাসরি খুনের হুমকি দিল ইরান। ট্রাম্প পুত্রের মাথার দাম ১০ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯৫ কোটি টাকা) ঘোষণা করা হয়েছে। ইরানের ওই ঘোষণার পরেই ব্যারনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় রাষ্ট্রীয় টেলিভিশনের ৩ নম্বর চ্যানেলে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওই ভিডিও প্রতিবেদনের শিরোনাম ‘যেখানে ব্যারন ট্রাম্পকে হত্যা করা সম্ভব’(Where to kill Barron Trump)। ভিডিওটিতে ব্যারনের চলাফেরার বিবরণ ও দৃশ্য তুলে ধরা হয়েছে। দাবি করা হয় যে, ট্রাম্প পুত্রের উপরে ‘পূর্ণ নজরদারি’ চালানো হচ্ছে। এক তরুণী সিক্রেট সার্ভিসের নিরাপত্তা বলয় ভেদ করে একবার ব্যারনের পাশে পৌঁছে গিয়েছিল এবং ব্যক্তিগত বৈঠকও করেছিল। ভিডিওটিতে আরও দাবি করা হয়েছে যে, ব্যারন তার নিরাপত্তারক্ষীদের অগোচরে এক্সবক্স (Xbox)-এর মাধ্যমে ভয়েস ও টেক্সট মেসেজ আদান-প্রদান করেন এবং এক্সবক্স, ফিফা (FIFA) ভিডিও গেম ও ডিসকর্ড (Discord)-এ তার অ্যাকাউন্টগুলো শনাক্ত করা হয়েছে।

গত মাসে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আরও একটি ভিডিও প্রকাশ করেছিল। যেখানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে অনেক গোপন তথ্য ফাঁস করেছিল। ভিডিওটির শেষ পর্যায়ে ব্যারন ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল, ‘এ তো শুধু  শুরু। ব্যারন ট্রাম্প, আমাদের জন্য অপেক্ষা করো।’যদিও ইরানের এমন হুমকিকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ হিসেবেই দেখছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাঁদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে পরোক্ষে মানসিক চাপ তৈরিতে এমন কৌশল নিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা

মঙ্গলের বৃহস্পতি নক্ষত্রে গোচর, জ্যাকপটে পাবেন ৩ রাশির জাতকরা

সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা

স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা শুভ না অশুভ? জানেন কী বলছে জ্যোতিষশাস্ত্র!

রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নেবেন না, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা আনন্দ দেবে…

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা