চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বের দরিদ্রতম দেশ কোনটি, আইএমএফের তালিকায় প্রকাশ

নিজস্ব প্রতিনিধি : বিশ্বের দরিদ্রতম দেশগুলির মধ্যে প্রথম দশটি আফ্রিকা মহাদেশের। সম্প্রতি আন্তর্জাতিক মনিটরি ফান্ড বা আইএমএফের তরফে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় দেখা গিয়েছে, বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ হল দক্ষিণ সুদান।

গত ফেব্রুয়ারি মাসে আইএমএফের তরফে একটি তালিকা প্রকাশ করা হয়। সেখানে বিশ্বের দরিদ্রতম দেশ হল দক্ষিণ সুদান। দক্ষিণ সুদানে মাথাপিছু জিডিপি ৪৯২.৭২ ডলার। দক্ষিণ সুদানের পরেই রয়েছে বুরুন্ডির স্থান। দীর্ঘদিন ধরে এই বুরুন্ডিতে গৃহযুদ্ধ চলছিল। দেশের ৮০ শতাংশ মানুষই কৃষিকাজের ওপর নির্ভরশীল। এখানকার মানুষের মাথাপিছু জিডিপি ৯৩৬.৪২ ডলার। এই বুরুন্ডির পরেই রয়েছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের নাম। সেখানকার মাথাপিছু জি়ডিপি ১১৪০ ডলার।

আইএমএফের প্রকাশিত তালিকায় চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে কঙ্গো প্রজাতন্ত্র, মোজাম্বিক ও মালাবির নাম। এরপরে রয়েছে নাইজার, চাদ, লাইবেরিয়া ও মাদাগাস্কারের নাম। কঙ্গোয় মাতাপিছু জিডিপি এক হাজার ৫৭০ ডলার। পাশাপাশি মোজাম্বিক মাথাপিছু জিডিপি এক হাজার ৬৫০ ডলার ও মালাবিতে মাথাপিছু জিডিপি এক হাজার ৭১০ ডলার। অন্যদিকে আইএমএফের প্রতিবেদনে উঠে এসেছে, নাইজারের মাথাপিছু জিডিপি এক হাজার ৭৩০ ডলার। চাদ, লাইবেরিয়া ও মাদাগাস্কারের মাথাপিছু জিডিপি যথাক্রমে এক হাজার ৮৬০ ডলার, এক হাজার ৮৮০ ডলার ও এক হাজার ৯৯০ ডলার। কিন্তু কীভাবে এই দারিদ্রতা থেকে মুক্তি মিলবে, সেই পথও বাতলে দেওয়া হয়েছে আইএমএফের প্রকাশিত ওই প্রতিবেদনে। পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগ ও রাজনৈতিক স্থিতিশীলতা যদি বৃদ্ধি পায়, তবেই এই সব দেশ দারিদ্রতা থেকে মুক্তি পাবে। বিশ্বের উন্নত দেশগুলি যাতে এই সব দেশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেই আহ্বানও জানানো হয়েছে আইএমএফের তরফে।

Published by:

Share Link:

More Releted News:

‘শান্তিচুক্তি হলে সই করতে নিজেই যাব পাকিস্তান’, বড় দাবি ট্রাম্পের

ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি ইরান! বিরাট দাবি ট্রাম্পের, শান্তি চুক্তি নিয়েও বড় বার্তা

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ