দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জাপানের পরবর্তী সম্রাট হচ্ছেন ইনি, চেনেন তাঁকে?

আন্তর্জাতিক ডেস্ক: গত ৪০ বছরে প্রথমবারের মতো প্রাপ্তবয়স্ক রাজপুত্র পেল জাপানের রাজপরিবার। তিনিই হতে চলেছেন পরবর্তী সম্রাট। সম্ভবত তিনি হতে পারেন জাপানের রাজতন্ত্রের শেষ সম্রাটও। চিনে নিন জাপানের পরবর্তী সম্রাটকে

জাপানের ক্রাউন প্রিন্স আকিশিনো ও প্রিন্সেস কিকোর একমাত্র পুত্র সন্তান হিসাহাতো হতে চলেছেন পরবর্তী সম্রাট। হিসাহিতোর জন্ম ৬ সেপ্টেম্বর, ২০০৬ সালে। সদ্য হিসাহাতো পা দিয়েছেন ১৯ বছর বয়সে। শনিবার হিসাহিতোকে প্রাপ্তবয়স্ক হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষ্যে জাপানের রাজপরিবারে চলছে উৎসবের আমেজ। হিসাহাতোর আগে রাজপরিবারে সবশেষ যে পুরুষের প্রাপ্তবয়স্ক হওয়ার অনুষ্ঠান উদযাপন করা হয়েছিল তিনি হলেন হিসাহাতোর বাবা প্রিন্স আকিশিনো। ১৯৮৫ সালে হয়েছিল সেই অনুষ্ঠান।

বর্তমানে জাপানের সম্রাট রয়েছেন আকিশিনোর ভাই নিরুহিতো যার কোনও পুত্র সন্তান নেই। তাই প্রিন্স আকিশিনোর পুত্র হিসাহাতো হবেন পরবর্তী সম্রাট। হিসাহাতোর দুই বড় বোন রয়েছে। তাঁরা হলেন জনপ্রিয় রাজকুমারী কাকো এবং প্রাক্তন রাজকুমারী মাকো। মাকো যে রাজকীয় পরিবারের বাইরের একজনকে বিবাহের কারণে তাঁকে তার রাজকীয় মর্যাদা ত্যাগ করতে হয়েছিল।

চিনে নিন জাপানের পরবর্তী সম্রাট ‘ড্রাগনফ্লাই প্রিন্স’-কে

হিসাহিতো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পোকামাকড় ভালোবাসেন। টোকিওর কাছে সুকুবা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী হিসাহিতো জীববিজ্ঞান নিয়ে অধ্যয়ন করেন এবং ব্যাডমিন্টন খেলতে পছন্দ করেন। তিনি বিশেষ করে ড্রাগনফ্লাইয়ের প্রতি অনুরাগী। তিনি ফড়িংসহ অন্যান্য পোকামাকড়ের ওপর মনোনিবেশ করতে চান। এই অনুরাগের জন্য তিনি ‘ড্রাগনফ্লাই প্রিন্স’ নামে পরিচিত। তাঁর আগ্রহের অন্যতম ক্ষেত্র হল শহুরে এলাকায় পোকামাকড়ের সংখ্যা সংরক্ষণের উপায় খুঁজে বের করা।

তবে জাপান সম্রাটের উত্তরাধিকার নিয়েও দেখা দিয়েছে বিতর্ক। জাপানের পুরুষরাই রাজ পরিবারের হাল ধরেন তবে উত্তরাধিকার সংক্রান্ত জটিলতা সমাধানে সরকার ২০০৫ সালে নারী সদস্যকেও সম্রাজ্ঞী করার প্রস্তাব দেয়। তবে ঠিক তার পরেই হিসাহাতো জন্ম নিলে পরিস্থিতি বদলায়। অনেকেই তখন সম্রাজ্ঞী বানানোর প্রস্তাবের বিরোধীতা শুরু করেন। একটি রক্ষণশীল বিশেষজ্ঞ প্যানেল ২০২২ সালে সুপারিশ করে যে, রাজপরিবারের হাল ধরার ক্ষেত্রে পুরুষ সদস্যদের অগ্রাধিকারে ধারা বজায় রাখার। তবে সেই প্যানেল এটাও প্রস্তাব দেয় যে রাজ পরিবারের মেয়েরা বিয়ের পরও রাজকীয় মর্যাদা ও আনুষ্ঠানিক দায়িত্ব পালন করতে পারবেন। তবে যাই হোক, বিতর্ক ভুলে আপাতত হিসাহাতোকে নিয়ে মেতে রাজপরিবার।

 

Published by:

Share Link:

More Releted News:

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ