দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তান থেকে মোদিকে কে পাঠালেন রাখি?

আন্তর্জাতিক ডেস্ক: আর কয়েকদিন বাদেই রাখি (Raksha Bandhan) । ইতোমধ্যে দোকানিরা বিভিন্ন রাখির পসরা নিয়ে বসেছেন। নানা ধরনের রাখি। প্রতিটি রাখির দাম আলাদা। রাখি বন্ধন উৎসবের একটা আলাদা প্রাপ্তি রয়েছে। আর পাঁচটা উৎসবের মতো রাখিও (rakhi)  উৎসবে পরিণত হয়েছে। বাকিদের সঙ্গে দিনটিতে নেতা-নেত্রীরা রাখি উৎসবে মেতে ওঠেন।

প্রধানমন্ত্রী মোদিও (PM Modi) একটি রাখি পেয়েছেন। রাখি এসেছে সুদূর পাকিস্তান থেকে। পাঠিয়েছেন তাঁর পাকিস্তানি বোন কামার মহসিন শেখ। দাদা মোদির (PM Modi) সুস্বাস্থ্য ও সুদীর্ঘ জীবন কামনার পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে তাঁর সাফল্য কামনা করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে রয়েছে। বিশ্বাস করেন, নরেন্দ্র মোদি তাঁকে দিল্লি আসার জন্য আমন্ত্রণ জানাবেন।

সংবাদমাধ্যমকে কামার মহসিন শেখ জানিয়েছেন, ‘নিজের হাতেই এই রাখি তৈরি করেছি। রাখির নকশা আমার নিজের। তৈরি করতে সময় লেগেছে। রাখিতে (rakhi) এমব্রয়ডারি ডিজাইন রয়েছে। মোদি-ভাইয়ের সুস্থ ও নীরোগ জীবন কামনা করি। পরবর্তী লোকসভা নির্বাচনে বিরাট সাফল্য কামনা করি। ‘

রাখির সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে একটি হাত চিঠি (letter) পাঠিয়েছেন। সে চিঠি প্রসঙ্গে কামার মহসিন শেখ বলেন – আমি প্রধানমন্ত্রীকে (PM Modi)একটি হাত চিঠি পাঠিয়েছি। চিঠিতে বলেছিন, দেশ শাসনের দায়িত্বভার নেওয়ার পর তিনি একের পর এক কল্যাণমূলক পরিকল্পনা গ্রহণ করেছেন। আগামীদিনে তিনি ভারতবাসীর স্বার্থে কল্যাণমূলক পদক্ষেপ করবেন।

আর প্রধানমন্ত্রীর দেখা করার প্রসঙ্গে মোদির পাকিস্তানি বোন জানিয়েছেন – মোদির সঙ্গে দেখা করার ইচ্ছে রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের মুখে ভারত ‘নরকের দ্বার’, ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ