একেই বলে ভাগ্য, জন্ম পরিচয় খুঁজতে গিয়ে দেখলেন ফেসবুক বন্ধু ছিলেন বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি :  কিছু সময় জীবনে রুপকথার গল্পও ঘটে যায়। জন্মের ৪০ বছর পর জন্মদাতা বাবাকে খুঁজে পেয়েছেন জর্জিয়ার এক মহিলা। জন্মপরিচয় খুঁজতে গিয়ে শেষে তমুনা দেখেন তাঁর ফেইসবুক ফ্রেন্ডলিস্টেই ছিলেন বাবা। জর্জিয়া এই মহিলার নাম তমুনা মুসেরিডজে। পেশায় তিনি একজন সাংবাদিক।

আজ থেকে ৩০ বছরেরও বেশি সময় ধরে তমুনা জানতেন না যে, তিনি একজন দত্তক নেওয়া মেয়ে। তিনি যাদের আসল বাবা মা ভাবেন তারা আসলে বাবা-মা নন। তমুনা একদিন ঘরবাড়ি পরিষ্কার করার সময় তার চোখে পড়ে নিজের নাম লেখা একটি জন্মসনদ। যাতে তাঁর জন্মের সঠিক তারিখ লেখা ছিল না। তখন থেকেই তাকে দত্তক নেওয়া হয়েছিল কিনা তা নিয়ে তমুনার মনে সন্দেহ জাগে। এরপর তামুনা আসল বাবা-মাকে খুঁজতে শুরু করেন ২০১৬ সাল থেকে। তাকে দত্তক নেওয়া মা সেই বছরই মারা গিয়েছিলেন। পরিচয় খুঁজে পেতে তমুনা ফেইসবুকে একটি গ্রুপও খোলেন। গ্রুপের নাম রাখেন, ‘ভেদজেব’ যার বাংলা মানে হল ‘আমি খুঁজছি’। বাবার খোঁজ করতে গিয়েই তামুনা উদঘাটন করেন জর্জিয়ায় শিশু পাচার কেলেঙ্কারি, যা কয়েক দশক ধরে চলে এসেছে।

এই পাচারচক্রে মা-বাবাকে মিথ্যে বলে শিশুদের বিক্রি করে দেওয়া হত। বাবা-মাকে বলা হতো, তাদের নবজাতক মারা গেছে। বহু শিশুদের জীবন এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তমুনার সন্দেহ হল, তাঁকে ছোটবেলায় চুরি করা হয়েছিল। তমুনার ফেইসবুক গ্রুপের মাধ্যমেই জর্জিয়ার পল্লী অঞ্চলের এক বাসিন্দা জানান, তারা এক নারীকে চেনেন, যিনি ১৯৮৪ সালের সেপ্টেম্বরে তিবলিসিতে গোপনে সন্তান জন্ম দিয়েছিলেন। সেই শিশুর জন্মতারিখ ছিল তমুনার জন্মের সময়ের কাছাকাছি। এমনকি তাদের বিশ্বাস, ওই মহিলাই ছিলেন তমুনার জন্মদাত্রী মা।

তমুনা তখন সেই মহিলার খোঁজ শুরু করেন এবং ফেসবুকে তার সেই মাকে কেউ চিনলে তাকে জানানোর আবেদন জানিয়ে একটি পোস্ট সামাজিক মাধ্যমে দেন। কিছুক্ষণের মধ্যেই এক নারী জানান, ওই গোপন সন্তান জন্মদানকারী মহিলাকে তিনি চেনেন। পরে সেই নারীর ডিএনএ পরীক্ষার মাধ্যমে তমুনা জানতে পারেন তিনি হলেন তাঁর আসল মা। এই প্রমাণের সূত্র ধরেই পরে তামুনা তাঁর জন্মদাত্রী মাকে সত্যিটা বলতে বলেন। ৩০ বছর আগে কী হয়েছিল তমুনার সঙ্গে তাও জানতে চান মায়ের কাছে।

তমুনার মা সব সত্যি ঘটনা বললে তিনি আশস্ত হন। তাঁর বাবার পরিচয়ও জানতে পারেন তমুনা। তাঁর বাবার নাম গুরগেন খোরাভা। অবশেষে দেখেন তাঁর বাবা তাঁরই সমাজমাধ্যমে ফ্রেন্ডলিস্টে ছিল। প্রায় তিন বছর ধরে ফেইসবুক ফ্রেন্ড লিস্টে ছিলেন তিনি।

জন্মপরিচয় খুঁজতে নেমে দীর্ঘ এই যাত্রাপথ কীভাবে পার করেছে তমুনা এই নিয়ে তমুনা জানান যে, ‘প্রথম দুই মাস আমার কাছে ঘোরের মতো লেগেছে। ভাবতেই পারিনি, আমার সঙ্গে কি হচ্ছে।আমি কখনো ভাবি নি, আমি তাদের খুঁজে পাব।’

মেট্রোপলিটনে দলীয় অফিসের দখল নিয়ে তালা ঝোলাল ফিরহাদরা, আইনি পথে কালীঘাট তৃণমূল

আমিরের বিয়েতে ১৫০ অতিথি নিমন্ত্রিত, মেনুতে সুপারস্টারের পছন্দের খাবার

রাজ্যে ১০৮ জন আইসির বদলি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

অভিনেতা রবি মোহনের বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল আড়াই লক্ষ টাকা ও হিরের নেকলেস

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ের খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

পরিচালক রাজা চন্দের পরিবারে নতুন সদস্য আসছে, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!