দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরবঙ্গ যেতে ভয় পাচ্ছেন? রইল পাহাড় আর সবুজ ঘেরা বিকল্প গন্তব্যের খোঁজ

নিজস্ব প্রতিনিধি: লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। শনিবার থেকে পাহাড়ের একাধিক জায়গায় নেমেছে ধস। বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদী। জলের তোড়ে ভেসে গিয়েছে একাধিক সেতু। একাধিক জায়গার সঙ্গে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। উত্তরবঙ্গের যা পরিস্থিতি তাতে সেখানে ঘুরতে যাওয়ার নাম শুনলেই ভয় পাচ্ছেন অনেকেই। কারণ প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ২০ জনের বেশি মানুষর মৃত্যু হয়েছে। মিরিক এবং সুখিয়াপোখরিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তাই অনেকেই এই মুহূর্তে পর্যটনের জন্য পাহাড় এড়িয়ে যেতে চাইছেন। পাহাড়ে না গেলে তাহলে এবার কয়েক দিনের জন্য যাবেন কোথায় এটাই ভাবছেন। রইল ঠিকানা।

দেওমালি

দেওমালি ওড়িশার সর্বোচ্চ শৃঙ্গ। বর্ষার পর এখন পূর্বঘাট পর্বতমালা ঘন সবুজ। তাই উত্তরবঙ্গ এড়িয়ে ওড়িশার কোরাপুট জেলা থেকে এই সময় ঘুরে আসতে পারেন। কোরাপুটেই রয়েছে দেওমালি। এখানে এলে দেখতে পাবেন প্রকৃতির সজীব রূপ, পাহাড়, উপত্যকা, ঝর্না, নদী। রয়েছে একাধিক মন্দির। রয়েছে কফির বাগিচা। এখনেও পাহাড়ের গায়ে মেঘ ভেসে বেড়ায়। রয়েছে ডুডুমা জলপ্রপাত ও তার সংলগ্ন মাচকুণ্ড জলবিদ্যুৎ কেন্দ্র। ডুডুমা যাওয়ার পথে যেতে পারেন অরণ্যের মধ্যে গুহায় শিবলিঙ্গ দেখতে গুপ্তেশ্বর মন্দিরে। চাইলে গুহাপথে যেতে পারেন রোমাঞ্চের স্বাদ নিতে চাইলে। সেখান থেকে যাওয়া যায় কোলাব ড্যাম এবং শবর শ্রীক্ষেত্র। এখানে একটা রাত থাকলেই যথেষ্ট। দেওমালিতে পাহাড়ের মাথায় রয়েছে ওড়িশা সরকারের নেচার ক্যাম্প। বর্ষার পর প্রকৃটিকে সুবজ রূপে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেওমালি।

কীভাবে যাবেন?

হাওড়া থেকে রাতে বেলায় ধরুন সম্বলেশ্বরী এক্সপ্রেস। পরদিন পৌঁছে যাবেন কোরাপুটে। সেখনে একদিন থেকে আশপাশ ঘুরে নিতে পারেন। কোরাপুটে ঘুরে চলুন দেওমালি। কোরাপুট শহর থেকে দেওমালির দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। সেখানে প্রকৃতি উপভোগের জন্য দু’টি দিন রাখতে পারেন। কলকাতা থেকে কোরাপুটের দূরত্ব প্রায় ৯৫০ কিলোমিটার। বিমানে ভুবনেশ্বর এসে বাক পথ সড়কেও আসতে পারেন। ভুবনেশ্বর থেকে দেওমালির দূরত্ব ৪৬৪ কিলোমিটার।

Published by:

Share Link:

More Releted News:

গরমে শরীর রাখুন সুরক্ষিত! বদলান শুধু এই কয়েকটি অভ্যাস

গরমে ভোটের লাইনে দাঁড়িয়ে নাজেহাল? হিটস্ট্রোক থেকে বাঁচতে বাড়ি ফিরে করুন এই কাজগুলি

বাংলার এই সীমান্ত শহর থেকেই ভিসা ছাড়াই চলে যান ভুটানে

কীভাবে চক্র ধ্যান আপনার জীবনকে আরও শান্ত, স্থির ও নিয়ন্ত্রিত করতে পারে

দাবদাহে হাঁসফাঁস অবস্থা? ভোটের লাইনে শরীর চাঙ্গা রাখতে চুমুক দিন বেলের শরবতে

লস্যি না ঘোল গরমে কোনটি শরীরকে দ্রুত শীতল করে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ