সাদা মিষ্টি-ফুলেই সন্তুষ্ট লোকনাথ বাবা, জেনে নিন কৃপা দৃষ্টি পেতে কি নিবেদন করবেন

Share:

নিজস্ব প্রতিনিধি :  আগামী ১৯ জ্যৈষ্ঠ,  অর্থাৎ ২ জুন ঘরে ঘরে পালিত হবে বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস ৷ ঘরোয়া সাধারণ উপকরণেই সম্পন্ন করা হয় বাবা লোকনাথের পুজো এবং উপাসনা ৷ এতেই খুশি হয়ে থাকেন বাবা লোকনাথ। ভক্তদের মনের সব ইচ্ছে পূরণ করে থাকেন। জেনে নিন লোকনাথ বাবার তিরোধান দিবসে কী কী নিবেদন করলে বাবার কৃপা লাভ করা যায়?

শুভ মুহূর্ত :  বাবা লোকনাথের পুজো করা হয় তাঁর মন্দির এবং ভক্তদের বাড়িতে। সেদিন পুজোর শুভ মুহূর্ত সকাল ৬.৪৩ মিনিট তার পর সকাল ৯.২৫ মিনিটে।আবার দুপুর সময় ১২. ০৬ মিনিট এবং ২. ৪৭ মিনিট এ শুভ সময় রয়েছে।

কি নিবেদন করবেন : মনে করা হয় বাবা লোকনাথ ছিলেন শিবের অবতার। তবে বরাবরই খুবই সাধারণ জীবন যাপন করতেন তিনি।তাই খুব অল্পতেই সন্তুষ্ট তিনি। ভোগে পোলাও পনির কিছুই লাগে না। জেনে নিন কি নিবেদন করবেন।

মিছরি : বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোর মূল উপকরণ হল এই মিছরি। তাই পুজোর পাতে মিছরি রাখলে, বাবাকে নিবেদন করলে বাবার কৃপা দৃষ্টি লাভ করা যায়।

সাদা ও নীল ফুল : পুজোর মূল ফুল হতে হবে সাদা রঙের৷ যে কোনও সাদা ফুল আপনি দিতে পারেন। এর সঙ্গে সঙ্গে নীল ফুল বা শাপলা বাবার চরণে নিবেদন করলে খুশি হন তিনি।

সাদা রঙের মিষ্টি : মিষ্টান্ন ভোগের মধ্যে নিবেদন করতে পারেন সাদা রঙের মিষ্টি বা পায়েস।

ফল :  পুজোয় ফলপ্রসাদে রাখতে পারেন তালশাঁস, কালো জাম এবং লিচু। এছাড়াও মরশুমি ফল দিয়েও সাজাতে পারেন।

মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ও ছেলে-সহ ৪ জনের মৃত্যু! মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরে

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা

চতুর্থীর দুপুরেই ছন্দপতন! কর্মীদের বিক্ষোভে হাওড়ার ১৪টি ঘাটে বন্ধ ফেরি পরিষেবা

মা কালী সেজে ভিডিও বানিয়ে বিপাকে ইউটিউবার, থানায় অভিযোগ দায়ের ‘করণী সেনা’র

ভোটের মুখে ধাক্কা অখিলেশের, সপা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩ বিদ্রোহী বিধায়ক

সমাধিস্থ করার মুহুর্তেই কফিনের ভিতরে উঠে বসল কিশোরী, তাজ্জব পরিজনরা

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যাপক উত্তেজনা

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন