Devshayani Ekadashi 2024 : জেনে নিন কবে থেকে শুরু হবে দেবশয়নী একাদশী

Share:

নিজস্ব প্রতিনিধি : হিন্দু ধর্মে মোট ২৪টি একাদশী রয়েছে।এদের মধ্যে অন্যতম হল দেবশয়নী একাদশী। আষাঢ় মাসের শুক্ল মাসের একাদশী তিথিই দেবশয়নী একাদশী নামে পরিচিত। আর তখন থেকেই শুরু হয় চতুর্মাস। এই চারমাস বিবাহ, অনুষ্ঠান বা যেকোন শুভ অনুষ্ঠান নিষিদ্ধ থাকে। আপনি কী জানেন, এইবছর কবে দেবশয়নী একাদশী, কবে থেকে শুরু হবে চতুর্মাস ? দেরী না করে জেনে নিন।

দেবশয়নী একাদশী কবে : দেবশয়নী একাদশী পালিত হবে ১৬ জুলাই রাত ৮টা ৩২ মিনিটে আষাঢ় শুক্ল একাদশী তিথি শুরু হচ্ছে। শেষ হবে ১৭ জুলাই রাত ৯টা ১ মিনিটে। উদয়া তিথি অনুযায়ী ১৭ জুলাই এই একাদশী ব্রত পালিত হবে(বৈদিক পঞ্জিকা অনুযায়ী)।

শুভ সময় : দেবশয়নী একাদশীতে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করার জন্য সকাল ৫টা ৩৪ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত সময় অত্যন্ত শুভ।

শুভ যোগ : দেবশয়নী একাদশীতে অনুরাধা নক্ষত্র, সর্বার্থসিদ্ধি যোগ, অমৃতসিদ্ধি যোগ, শুভ যোগ ও শুক্ল যোগের প্রভাব থাকবে।

চতুর্মাস : ১৭ জুলাই থেকে চতুর্মাস শুরু হবে। এই একাদশী তিথি আবার হরিশয়নী একাদশী, আষাঢ়ী একাদশী, পদ্মনাভা একাদশী নামেও পরিচিত।

চতুর্মাসে কোন দেব দেবীর পুজো করা হয় : চতুর্মাসে শিব বিষ্ণু থেকে শুরু করে গণেশ ও দুর্গার উপাসনা করা হয়ে থাকে।চতুর্মাসের সময়ে ১০ দিন পর্যন্ত গণেশ উৎসব, দুর্গাপুজো, বিজয়া দশমী, দীপাবলি পালিত হয়।শিবের প্রিয় মাস শ্রাবণও চতুর্মাসের সময়কালে আসে।

মাহাত্ম্য : ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই একাদশী ব্রত পালন করলে বিষ্ণুর আশির্বাদ থাকে ভক্তের উপর। নারায়ণ ও লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এমনকী মৃত্যুর পর সেই ব্যক্তির স্থান বৈকুন্ঠে হয়।

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০

রেলযাত্রীদের জন্য সুখবর, শান্তিপুর-কৃষ্ণনগর রুটে চলবে বিশেষ EMU লোকাল,জানুন সময়সূচী

জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে নিহত ১, গুরুতর জখম ৪

শেষ বয়সে বৃদ্ধ বাবা-মা’য়ের সঙ্গী হতে মাইক্রোসফটের কোটি টাকার চাকরি ছাড়লেন যুবক

বিমানে হট্টগোল ও পুলিশ-নার্সকে মারধরের অভিযোগে গ্রেফতার ‘লিগ্যাল ব্লন্ড’-খ্যাত অভিনেত্রী সেলমা

স্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, প্রতিশোধ নিতে দুই বন্ধুর সঙ্গে যা করল স্বামী….

মহিলার গায়ে বিয়ার পড়ে যাওয়ার জেরে পিটিয়ে খুন যুবককে! দিল্লির নাইটক্লাবে ভয়ংকর কাণ্ড

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

‘আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায় ইরান’, ট্রাম্পের নয়া মন্তব্যে শুরু চর্চা

চিকিৎসাধীন অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে বন্দির অস্বাভাবিক মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন

রামলীলা মেলার টাকা নিয়ে বচসার সময় চলল এলোপাথাড়ি গুলি! মৃত দুই ভাই-সহ ৩

হয়েছে অস্ত্রোপচার! হাসপাতাল থেকে ছবি পোস্ট বাটলারের, কবে ফিরবেন ২২ গজে?