Loading live market data...
Loading active stocks...
Connecting...

শুরু হয়ে গিয়েছে নবপত্রিকা স্নান, জানুন কলাবউ আসলে কে ?

Share:

নিজস্ব প্রতিনিধি : শুরু হয়ে গিয়েছে দু্র্গা পুজো। মহা ধূমধামের সঙ্গে পালিত হচ্ছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) হল মহাসপ্তমী। আজ থেকে নবপত্রিকা বা কলাবউ স্নান করানোর রীতি প্রচলিত রয়েছে। নবপত্রিকা’ই কলাবউ নামে পুজোর চারদিন গণেশ ঠাকুরের পাশে থাকে। মহাসপ্তমীতে দুর্গাপুজোর ঘট স্থাপন করা হয়। আপনি কী জানেন কেন নবপত্রিকাকে গণেশের বউ বলা হয় ? কেনই বা সপ্তমীর সকালে নবপত্রিকাকে স্নান করানো হয় ? তবে জেনে নিন এর পেছনে কোন কাহিনী লুকিয়ে রয়েছে।

শাস্ত্র অনুসারে নবপত্রিকার ৯টি উদ্ভিদ দেবী দুর্গার ৯টি বিশেষ রূপের প্রতিনিধি রূপে পূজিত হয়। এই ৯ দেবী হলেন রম্ভার ব্রহ্মাণী, কচুর কালিকা, হরিদ্রার উমা, জয়ন্তীর কার্তিকী, বিল্বের শিবা, দাড়িম্বর রক্তদন্তিকা, অশোকের শোকরহিতা, মানের চামুণ্ডা ও ধানের লক্ষ্মী।

নবপত্রিকা স্নানের নিয়ম :  সপ্তমীর দিন সকালে নবপত্রিকাকে কাছের কোনও নদী বা জলাশয়ে নিয়ে যাওয়া হয়। পুরোহিত নিজেই কাঁধে করে নবপত্রিকা নিয়ে যান। তাঁর পিছনে ঢাকীরা ঢাক বাজাতে বাজাতে এবং মহিলারা শঙ্খ ও উলুধ্বনি করতে করতে যান।

শাস্ত্রবিধি মেনে স্নান করানো হয় নবপত্রিকাকে।এরপর একটি নতুন লাল পাড় সাদা শাড়ি পরানো হয়। তারপর মণ্ডপে ফিরে এসে নবপত্রিকাকে দেবীর ডান দিকে রাখা হয়। পুজোমণ্ডপে নবপত্রিকা প্রবেশের মাধ্যমে পুজোর মূল অনুষ্ঠানটির সূচনা হয়। এরপর বাকি দিনগুলিতে নবপত্রিকা অন্য দেবদেবীদের সঙ্গেই পুজিত হয়।

শস্যদেবী আসলে কে :  মনে করা হয়, নবপত্রিকার পুজো হল প্রকৃতপক্ষে শস্যদেবীর পুজো।কৃষিনির্ভর অর্থনীতির এই দেশে প্রায় ধর্মীয় ক্রিয়াকলাপের সঙ্গেই কৃষিকাজ জড়িত। বিভিন্ন দুর্গাপুজোর বিধিতে এই নবপত্রিকার বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে।

অনেক গবেষকদের মতে, এই সবই হল পৌরাণিক দুর্গার সঙ্গে শস্যদেবীকে মিলিয়ে দেওয়ার চেষ্টা। নবপত্রিকা আসলে দুর্গারই রূপ। এই গাছ আদৌ গণেশের স্ত্রী নন, বরং মা দুর্গা অর্থাৎ গণেশের জননী।

নবপত্রিকা :  কলা গাছ, কচু গাছ, হলুদ গাছ, জয়ন্তী গাছ, বেল গাছ, ডালিম গাছ ,  অশোকের ডাল, মান কচু গাছ এবং ধান গাছ। তাদের পরানো হয় লালপেড়ে শাড়ি। তারপর তাকে  সিঁদুরের টিপ পরানো হয়।

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

সীমান্ত শহর বনগাঁকে ‘গুন্ডা মুক্ত’ করার প্রতিশ্রুতি মন্ত্রী অশোক কীর্তনিয়ার

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা