১ নাকি ২ অক্টোবর, দশেরা কবে? জেনে নিন রাবণ দহনের শুভ সময় ও মাহাত্ম্য

Share:

নিজস্ব প্রতিনিধি: দশেরা যা বিজয়া দশমী নামেও পরিচিত। ভারতের হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ উৎসব এটি। দেশজুড়ে নবরাত্রির শেষে পালিত হয় এই বিশেষ দিন। প্রতি বছর তারিখ পরিবর্তন হয়। প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে এই উৎসব পালিত হয়।

প্রতি বছর, দশেরা উৎসব অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়। সারা দেশের মানুষ তাদের নিজস্ব স্টাইলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পুরাণ অনুযায়ী এই দিনেই ভগবান রাম দশমুখো রাবণকে বধ করেছিলেন এবং অধর্মের উপর ধর্মের বিজয় স্থাপন করেছিলেন। সেই থেকে, দশেরাকে মন্দের উপর ভালোর বিজয়ের প্রতীক হিসাবে পালন করা হয়। দেশের প্রতিটি এলাকার নিজস্ব স্বতন্ত্রতায় এই উদযাপনে মত্ত থাকে। দশেরার দিন দেশের বিভিন্ন স্থানে রাবণ, কুম্ভকর্ণ এবং মেঘনাদের কুশপুত্তলিকা পোড়ানো হয়। এই বছরও এই উৎসব নিয়ে মানুষ খুবই উত্তেজিত।

আসুন জেনে নিই  চলতি বছর দশেরা কোন দিন পালিত হবে

জ্যোতিষ পঞ্চাঙ্গ অনুসারে, ২০২৫ সালে দশমী তিথি ১ অক্টোবর সন্ধ্যা ০৭:০২ মিনিটে শুরু হবে এবং শেষ হবে ২ অক্টোবর ০৭:১০ মিনিটে। অর্থাৎ, বিজয়া দশমী উৎসব পালিত হবে ২ অক্টোবর, বৃহস্পতিবার। বিশেষ নজর দেওয়ার বিষয় হল এই দিনে রবি যোগও তৈরি হচ্ছে, যা এই উৎসবের গুরুত্ব আরও বাড়িয়ে দেয়।

রাবণ দহনের শুভ সময় 

হিন্দু ক্যালেন্ডার অনুসারে, বিজয়া দশমীতে প্রদোষ কালের সময় রাবণ দহন করা হয়। সূর্যাস্তের পর শুরু হয় প্রদোষ কাল। এবার দশেরার সূর্যাস্তের সময় শুরু হবে সন্ধ্যা ৬:০৫ মিনিট। সূর্যাস্তের পরে রাবণ দহন করা হবে। দশেরার আগে থেকেই বিভিন্ন স্থানে রামলীলা শুরু হয়। প্রায় ১০ দিন ধরে চলা রামলীলা দশেরার দিন রাবণ দহনের মাধ্যমে শেষ হয়। এই দিনের প্রতিটি মুহূর্তই শুভ। দশেরাতে কোনও ভাল কাজ করার আগে নির্দিষ্ট করে শুভ মুহূর্ত বাছার প্রয়োজন নেই। বিবাহ, গৃহস্থালি, ব্যবসা শুরু করা, নতুন যানবাহন বা সম্পত্তি কেনা, নতুন অ্যাকাউন্ট খোলা বা যেকোনো বড় সিদ্ধান্ত নেওয়ার মতো সমস্ত কাজ এই দিনে করা যেতে পারে। বিশ্বাস করা হয় যে বিজয়াদশমীতে শুরু হওয়া প্রতিটি কাজ দীর্ঘমেয়াদী সাফল্য এবং সমৃদ্ধি নিয়ে আসে।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন