দশমীতে সিঁদুর খেলার পর অ্যালার্জির ভয়? জেনে নিন কীভাবে নেবেন ত্বকের যত্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো শেষ! আবারও এক বছরের অপেক্ষা। শহর থেকে জেলা মেতে উঠেছে মাকে বরণ ও সিঁদুর খেলায়। দ্বাদশীর দিন পর্যন্ত চলে এই রীতি। মুখ ভরে যায় লাল রঙের সিঁদুরে। সকলের সঙ্গে আনন্দ উচ্ছ্বাসের মধ্যেও  অনেকে  আবার মাথায় ও গালে সিঁদুর লাগাতে ভয় পান অ্যালার্জির ভয়ে। সিঁদুরে আছে পারদ বা মার্কারি, লেড বা সীসা, ক্রোমিয়াম ও ক্যাডমিয়াম-সহ এমন কিছু রাসায়ানিক, যা আমাদের ত্বকের সংস্পর্শে এলে, ত্বকে নানা প্রকার প্রদাহ সৃষ্টি করে। ইচ্ছা করলেও অনেকেই খেলতে পারেন না সিঁদুর। বরণের পরও দীর্ঘ ক্ষণ মুখ থেকে সিঁদুর না ধোয়া হলে মুখে র‌্যাশ বেরোতে পারে। তাই সিঁদুর খেলেও কীভাবে নেবেন ত্বকের যত্ন জেনে নিন…

১. অ্যালার্জি এড়াতে ব্যবহার করুণ ভেষজ সিঁদুর। যদি তা না হয় তাহলে তাহলে বাড়ি ফিরেই ময়েশ্চারাইজার অথবা তেল লাগিয়ে ভিজে তুলো দিয়ে মুছে জল দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর সাবান বা ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন। শুকনো কাপড় দিয়ে ঘষে অথবা বারবার সাবান লাগিয়ে সিঁদুর তুলতে যাবেন না। তাতে ত্বকের ক্ষতি হতে পারে।

২. মেকআপ রিমুভার না থাকলে বেবি অয়েল কিংবা নারকেল তেল তুলোয় নিয়ে সিঁদুর মুছে নিন। একই তুলো বার বার ব্যবহার করবেন না। বেশ কয়েকটি কটন প্যাড সিঁদুর তুলতে ব্যবহার করুন।

৩. সিঁদুর তোলার পর কটন প্যাডে ঠান্ডা গোলাপজল বা টোনার দিয়ে মুখ ভাল করে পরিষ্কার করুণ। এতে জ্বালাভাব থাকবে না।

৪. রাতে শুতে যাওয়ার আগে একটি ফেসপ্যাক ব্যবহার করুণ। ফেসপ্যাকের মধ্যে সসা কিংবা টক দই, মধু এবং পাকা কলা একসঙ্গে মিশিয়ে মুখে লাগাতে পারেন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৫. মুখ ধোয়ার পর বরফ ঘোষে নিতে পারেন। এতে ত্বক ঠাণ্ডা হবে এবং ত্বকের জ্বালাপোড়া ভাব কমবে।

৬. শেষে ময়েশাচারাইজার লাগিয়ে নিন।

নৌকাডুবিতে মৃত একই পরিবারের ১৩ শিশু, জেলাশাসককে জড়িয়ে ধরে কাঁদলেন অভাগা মা’য়েরা

পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

ইমরানের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! ক্রেন থেকে আছড়ে পড়ল গাড়ি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন নায়ক

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

খাস কলকাতায় অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ, উদ্ধার বন্দুক-পিস্তল, কার্তুজ

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২