গুরু পূর্ণিমায় গ্রহদোষ থেকেও মুক্তি পেতে কী করবেন

Share:

নিজস্ব প্রতিনিধি : হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। ২১ জুলাই অর্থাৎ আগামীকাল পালিত হতে চলেছে গুরু পূর্ণিমা। এই তিথিটিকে ব্যাস পূর্ণিমা তিথি নামেও পরিচিত। বিশ্বাস করা হয়, এই তিথিতে কিছু নিয়ম মেনে চললে জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যায়। পাশাপাশি গ্রহদোষ থেকেও মুক্তি পাওয়া যায়। জেনে নিন কী করবেন।

কাজে সাফল্য পেতে: হলুদ পোশাক :  মনে করা হয় এইদিনে হলুদ পোশাক পরে পুজো করলে ভাগ্যোন্নতি হয়। কাজে সাফল্য লাভ করা যায়।

বুদ্ধি বাড়াতে: গুরু পূর্ণিমায় স্নানের পর নাভি ও মস্তকে জাফরানের তিলক লাগান। এছাড়াও খাবারে জাফরান মেশাতে পারেন। বিশ্বাস করা হয় এতে বুদ্ধি বাড়ে।

গ্রহ দোষ থেকে মুক্তি পেতে :  গুরু পূর্ণিমায় অশ্বত্থ গাছে জল নিবেদন করে সাতবার পরিক্রমা করলে গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায়।

শারীরিক ও মানসিক সমস্যায় : এই তিথিতে স্নানের পর নাগরমোথা নামক বনস্পতি প্রয়োগ করলে ব্যক্তির শারীরিক ও মানসিক সমস্যা দূর হয় বলে মনে করা হয়।

জীবনে উন্নতি করতে : গুরু পূর্ণিমায় বৃহস্পতির পুজো ও গুরুকে প্রণাম করলে জীবনে উন্নতি এবং আনন্দ বাড়ে। সকলের সঙ্গে ভাল সম্পর্ক গড়ে ওঠে।

কাজে বাধা এলে :  কাজে বারবার বাধা এলে বিষ্ণু মন্দিরে কলা গাছ রোপণ করুন।এর ফলে বাধা থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়।

অর্থ বৃদ্ধি করতে : বাড়িতে আর্থিক সমস্যা থাকলে রুপোর বাসন মাটিতে পুঁতে রাখুন। এর ফলে পরিবারে লক্ষ্মীর বাস হবে।

মনস্কামনা পূরণ করতে : এদিন দরিদ্র ব্রাহ্মণদের ভোজন করান ও হলুদ বস্ত্র দান করুন। এর প্রভাবে আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে।

সুখ ও শান্তি ফেরাতে : গুরু পূর্ণিমায় বাড়ির উত্তর-পূর্ব দিক পরিষ্কার করুন। সেখানে হলুদ-জল দিয়ে প্রলেপ লাগান। এই কোণে ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করুন। এতে সুখ ও শান্তি ফিরে আসে।

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিস’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের