চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জেনে নিন, বর্ষাকালে মেক-আপ করার সহজ টিপস্

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে কখনো রোদ, আবার কখনও বৃষ্টি। তার মধ্যেই প্রতিদিনের জীবনযাপন চলছে। সবাইকেই অফিস-কাছারি, ঘর সব একসঙ্গে সামলাতে হচ্ছে। বিশেষ করে মেয়েরা, প্রতিদিনই ঘর-বাহির একসঙ্গে সামলান। আর বাইরে বেরোলেই একটু মেক-আপ না করে গেলেই নয়। কিন্তু হঠাৎ বৃষ্টিতে মুখের মেক-আপ সব গলে জল। তাহলে কী করবেন। বৃষ্টির কোনো ভরসা নেই, আচমকাই আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে শুরু হল বৃষ্টি। ব্যস বাড়ি থেকে যে পরিমাণে সেজে গুঁজে বেরিয়েছিলেন। তা গলে জল। তার মধ্যে আবার সামনেই বাঙালিদের উৎসব, পাশাপাশি মুসলিমদের ঈদ। এই উৎসবের দিনগুলোতে একটু মেক-আপে নিজেকে না মুড়লেই নয়। বৃষ্টিকে মাথায় রেখে এই উৎসবের দিনগুলিতে মেক-আপ করুন ওয়াটার প্রুফ। জেনে নিন বর্ষায় মেক-আপ ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়মাবলী।

ময়শ্চারাইজ: প্রতিনিয়ত ময়শ্চারাইজ করুন। কারণ এই সময় আবহাওয়া যেহেতু আর্দ্র, তাই ত্বককে সবসময় ময়শ্চারাইজ করে রাখুন। তা নাহলে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার প্রবনতা থাকে। আর অবশ্যই মেকআপ করার আগে ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে মেক-আপ করুন।

পাউডার: বর্ষাকালে তেলতলা ক্রিমের ব্যবহার এড়িয়ে চলুন। পরিবর্তে ম্যাট পাউডার লাগাতে পারেন। তবে খুব বেশি ফাউন্ডেশন কিংবা কনসিলার লাগাবেন না। মেকআপ করার আগে বেস হিসাবে পাউডার ব্যবহার করে নিয়ে মেক-আপ করুন। তাতে মেক-আপ অনেকক্ষণ থাকবে।

লিপস্টিক: এই সময় ঠোঁট সাজানোর জন্য কিছু দামী দামী এবং গ্রহণযোগ্য ম্যাট লিপস্টিক ব্যবহার করুন এবং গাঢ় ও উজ্জ্বল লাল রঙের পরিবর্তে হালকা রঙের, গোলাপি শেডের ম্যাট লিপস্টিক লাগান।

কাজল: বর্ষায় সাজের জন্য ওয়াটারপ্রুফ মাস্কারা এবং আইলাইনার ব্যবহার করুন।

Published by:

Share Link:

More Releted News:

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ