শীতের সময় বাড়িতে বয়স্ক মা-বাবাকে সুস্থ রাখতে এই বিষয়গুলিতে নজর দিন

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের মরশুমে শিশুদের যত্ন নেওয়ার পাশাপাশি বাড়িতে বয়স্ক বাবা-মা যত্ন নেওয়া প্রয়োজন। প্রবীনদের মধ্যে এই সময়ে নানা সমস্যা দেখা দেয়। বিশেষ করে ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ার সংক্রমণের ঝঁকি বেড়ে যায়। এতেই একটু বেশি সমস্যা দেখা দেয়। শীতে বয়স্কদের শ্বাসকষ্ট, হাঁপানির সমস্যা, ব্যথা-যন্ত্রণা বাড়তে থাকে। তাই এই সময়টা বাড়ির বয়স্ক মানুষদের অতিরিক্ত যত্ন নেওয়া জরুরি। এমনকি বয়স্কদের ত্বক শুষ্ক হওয়ার কারণে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। তাই শীতের সময়ে বাড়িতে বাবা-মা বা বয়স্ক কেউ থাকলে তাঁদের যত্ন নেবেন কীভাবে তা জেনে নিন।

হাইড্রেট রাখুন

সাধারণত শীতকালে শরীরে জলের পরিমাণ কম থাকায় এবং বাতাসে আর্দ্রতার অভাব থাকায় তা শরীরের উপরে পরে।  তাই  এই সময়ে ডিহাইড্রেশন এড়াতে সারা দিন প্রচুর পরিমাণে তরল পান করান বাবা-মাকে।

খাওয়া-দাওয়ায় 

এই সময়ে নানা রকমের সবজি পাওয়া যায় তাই খাওয়াদাওয়ার উপর বিশেষ যত্ন নিন।  এই সময়ে বয়স্কদের নানা সবজি খাওয়ানোর পাশাপাশি  ভিটামিন ডি (দুধ), ভিটামিন বি 12, ভিটামিন সি (সাইট্রাস ফল) এবং ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড (আখরোট, চিয়া বীজ) জাতীয় খাবার খাওয়ান। তুলসি, গিলয়, অশ্বগন্ধা, কাঁচা হলুদ, গোলমরিচ এবং পুদিনা খাওয়ান যা রোগ প্রতিরোধে সহায়তা করে।

ত্বকের যত্ন 

শীতকালে বয়স্কদের ত্বক বেশি শুষ্ক হয়ে যায়। তাই এই সময় তাঁদের ত্বকের যত্ন নেওয়া দরকারি।   শীতের  ত্বক ফেটে যাওয়ার সমস্যা  দেখা দেয়। কষ্ট কমাতে  নিয়মিত গ্লিসারিন, তেল ক্রিম ইত্যাদি ব্যবহার করুন। মুখে মাখান ক্রিম।

গরম জায়গায় রাখুন

বয়স্কদের এই সময়ে বাড়ির বাইরে বের হতে দেবেন না। ঘরের মধ্যে হিটার জ্বালিয়ে রাখুন। গরম জামা কাপড় পড়ান।  মাথা-কান-নাক ঢাকা মাফলারও ব্যবহার করুন।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ