কেমন যাবে এপ্রিল মাস, আর্থিক স্থিতি নাকি মানসিক চিন্তা?

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ ১ এপ্রিল। নতুন মাসে নতুন উদ্যমে এবং নতুন ভাবে দিনের শুরু হতে চলেছে। এই দিনে নতুন কিছু চেষ্টা এবং নতুন পদক্ষেপ নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্চ মাসে ক্লান্তি এবং বিভ্রান্তির জেরে সমস্যায় জর্জরিত ছিল মানুষ। এই মাসে নতুন ভাবে শুরু হতে চলেছে। সংখ্যা তত্ত্ব অনুযায়ী কোন মূলাঙ্কের জাতকদের কেমন যাবে তা জেনে নিন।

মূলাঙ্ক- ১: যে সকল জাতক জাতিকারা কোন মাসের ১,১০,১৯ ও ২৮ তারিখে জন্মগ্রহণ করেন তাদের মূলাঙ্ক ১। এক সংখ্যার শক্তি এই জাতক জাতিকাদের সঙ্গে মিলে যাবে। কর্মক্ষেত্রের নতুন দায়িত্ব বা পরিকল্পনা গ্রহণ করতে প্রস্তুত থাকবেন। কৌশল এবং পরিকল্পনার মাধ্যমে জীবনে অগ্রগতি আসবে। নিজের সমর্থন উপর আস্থা রাখতে হবে। অন্যদের অহংকার দেখানো যাবে না।কাজের চাপ বাড়তে পারে, কিন্তু এটি ভবিষ্যতের উন্নতির জন্য ভালো হবে। 

মূলাঙ্ক-২: যে সকল জাতক জাতিকারা কোন মাসের ২,১১, ২০,২৯ তারিখে জন্মগ্রহণ করেন তাদের মূলাঙ্ক ২। কারও সাহায্য ছাড়াই সিদ্ধান্ত নিতে বা দায়িত্ব গ্রহণ করতে হতে পারে। নতুন কিছু শিখতে এবং পরিকল্পনা পারেন। নিজের মনের কথা এবং পরিস্থিতির মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। খুব বেশি আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেবেন না।

মূলাঙ্ক-৩: যে সকল জাতক জাতিকারা কোন মাসের ৩,১২, ২১,৩০ তারিখে জন্মগ্রহণ করেন তাদের মূলাঙ্ক ৩। নতুন ও ভালো যোগাযোগ হতে চলেছে। পুরোনো প্রকল্প নতুন করে শুরু করতে  উৎসাহিত হবেন। নিজের ধারণাগুলি উপস্থাপন করার আগে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। সামনে নতুন সুযোগ আসছে। আটকে থাকা কাজ করলে মন ভাল থাকবে। অতিরিক্ত চিন্তা  থেকে সতর্ক থাকুন। স্বাস্থ্য সচেতন হওয়া দরকার।

মূলাঙ্ক-৪: যে সকল জাতক জাতিকারা কোন মাসের ৪,১৩, ২২,৩১ তারিখে জন্মগ্রহণ করেন তাদের মূলাঙ্ক ৪। স্বতঃস্ফূর্ততা থাকবে। স্বাভাবিক স্বভাবের সঙ্গে কিছুটা বেমানান হতে পারে। সাহসী পদক্ষেপ নিতে পারেন। কোনো কাজ শুরু করার আগে চিন্তা ভাবনা করতে হবে। অসমাপ্ত কাজ শেষ করা এবং নতুন লক্ষ্য নির্ধারণ করার জন্য সবথেকে ভালো সময়। আপনার কঠোর পরিশ্রমের ফল মিলবে। ব্যক্তিগত জীবনে স্থিতিশীলতা আসবে। মানসিক অবসাদ আসতে পারে।

মূলাঙ্ক-৫:যে সকল জাতক জাতিকারা কোন মাসের ৫,১৪, ২৩ তারিখে জন্মগ্রহণ করেন তাদের মূলাঙ্ক ৫। নতুন সুযোগ আসতে পারে। সাহসী সিদ্ধান্ত নিতে পারেন। কিছু ঝুঁকি নিতে চাইলে ভাবনা চিন্তা করে নিতে হবে। নিজের বুদ্ধিমত্তার সঙ্গে উৎসাহের ভারসাম্য বজায় রাখতে হবে। সাফল্য অর্জন করতে পারবেন। কর্মজীবন ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। তবে মাসের দ্বিতীয়ার্ধে খরচ বাড়তে পারে। 

মূলাঙ্ক-৬:যে সকল জাতক জাতিকারা কোন মাসের ৬,১৫, ২৪ তারিখে জন্মগ্রহণ করেন তাদের মূলাঙ্ক ৬। নিজের যত্ন নিতে হবে। আপনি প্রায়শই অন্যদের প্রয়োজনকে প্রাধান্য দেন। নতুন কিছু শিখতে পারেন, যা দীর্ঘমেয়াদে আপনার উপকারে আসবে।কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। সম্পর্কের জন্য এই মাসটি স্থিতিশীল এবং প্রেমময়। সম্পূর্ণ বোঝা নিজের কাঁধে না নেওয়ার বিষয়ে সতর্ক থাকুন। 

মূলাঙ্ক-৭:যে সকল জাতক জাতিকারা কোন মাসের ৭,১৬, ২৫ তারিখে জন্মগ্রহণ করেন তাদের মূলাঙ্ক ৭। কর্মজীবন বা জীবনের দিকনির্দেশনা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংকেত পেতে পারেন। একটি ছোট পদক্ষেপও ভবিষ্যতে বড় এবং ইতিবাচক ফল বয়ে আনতে পারে। সম্পর্কের ক্ষেত্রে আরও ভারসাম্য এবং সম্প্রীতি থাকবে। 

মূলাঙ্ক-৮:যে সকল জাতক জাতিকারা কোন মাসের ৮,১৭, ২৬ তারিখে জন্মগ্রহণ করেন তাদের মূলাঙ্ক ৮। পরিকল্পনা করার জন্য একটি চমৎকার সময়। নতুন উদ্যোগ গ্রহণ করতে সাহস জোগাবে। সঠিক পথ বেছে নিতে সাহায্য করবে। আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় ধৈর্য ধরুন। সহজ পথ না ধরে, দীর্ঘমেয়াদী সুবিধার কথা বিবেচনা করুন। 
মূলাঙ্ক-৯:যে সকল জাতক জাতিকারা কোন মাসের ৯,১৮, ২৬ তারিখে জন্মগ্রহণ করেন তাদের মূলাঙ্ক ৯। এমন কোনও কাজ শুরু করতে পারেন, যে কাজ শেষ হয়ে গিয়েছে বলে মনে করছিলেন। কাজের পদ্ধতি বা লক্ষ্যগুলো নতুন করে নির্ধারণ করতে পারেন। ছোটখাটো আঘাত, দুর্ঘটনা বা অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত