ভাবছেন ভাইফোঁটায় কীভাবে সাজবেন, ভাই-বোনদের জন্য রইল ট্রেন্ডিং স্টাইল

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর পরেই রয়েছে ভাইফোঁটা। এই দিনকে ঘিরে ঘিরে ভাই-বোনদের মধ্যে থাকে আলাদ রকমের উন্মাদনা। দাদা বা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেন বোন বা দিদিরা। মঙ্গল কামনার পাশাপাশি থাকে ভুরিভোজ পর্ব। আর যেটা না বললেই নয় তা হল উপহার পর্ব। সঙ্গে নজর কাড়ে পোশাক। বাঙালিরা সাধারণত ট্র্যাডিশনাল পোশাক পরেন। তবে বর্তমানে বদলেছে স্টাইল। ভাই আর বোনের সাজগোজ কেমন হবে সেই প্রস্তুতি চলে বহু আগে থেকেই। কারণ এখন আবার ছবি তুলে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে দেওয়ার হিড়িক রয়েছে প্রবল ভাবে। তাই সব দিন মানিয়ে ভাইফোঁটায় কেমন পোশাক পরবেন আর কেমনই বা সাজবেন রইল তার আইডিয়া।

এথনিক পোশাক: ভাইফোঁটায় সবার আগে যেটা থাকে তা হল এথনিক। বোনেরা শাড়ি কিংবা লেহঙ্গা বা সালোয়ার পরতে পারেন। অন্যদিকে ভাইয়েরা পাজামা-পাঞ্জাবি বা ধুতি আর পাঞ্জাবি পরতে পারেন। এতে বাঙালি ভাবে আরও ফুটে উঠবে। সঙ্গে থাকবে সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়া।

ইউনিসেক্স পোশাক: ইদানীং ব্যাপক জনপ্রিয় ইউনিসেক্স পোশাক । জিনস থেকে টি শার্ট ভাইফোঁটায় পরার জন্য পছন্দ অনুযায়ী বেছে নিন।

ফ্যাব্রিকের কুর্তা: বর্তমানে পোশাকের ক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের পার্থক্য নেই বললেই চলে। তাই ইউনিসেক্স রঙ ও ডিজাইন বেছে নিতে পারেন ভাই-বোনেরা। একই ফ্যাব্রিকের কুর্তা ও কুর্তি একেবারে পারফেক্ট। কাস্টমাইজ ডিজাইন হলে তো আর কথাই নেই।

সাদা টি শার্ট: ভাইফোঁটায় একেবারে ছিমছাম সাজতে চাইলে ভাই, বোন দুজনকেই পরতে পারেন সাদা রঙের টি শার্ট। এটাই নো ফাস টুইনিংয়ের সবচেয়ে ভাল বিকল্প।

কালার ব্লকিং: ভাইফোঁটা কালার ব্লকিং দেখতে আকর্ষণীয় সঙ্গে স্টাইলিশও। ভাই বা বোনকে এমন রঙের পোশাক বেছে নিন যাতে অন্যজনের সঙ্গে কনট্রাস্ট হয়।

ছোটদের ডিটো আউটফিট: প্রথমবার ভাইফোঁটা দেওয়া ‘ছোট’ ভাইবোনেদের ডিটো আউটফিট সবচেয়ে ভাল। একই রঙ, একই স্টাইল। ভাই, বোন দুজনকেই পরিয়ে দিন।

একই রং: সাদার মত এক কালারের রংয়ের জামা বেছে নিতে পারেন। এতে দেখতে অন্যরকম লাগবে।

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের কারও নাম নেই! কী ভাবে যোগ করবেন ফ্যামিলি মেম্বারের নাম?

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল