শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ নিয়মিত খাচ্ছেন, কী হতে পারে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: সনাতন ধর্মে ঈশ্বরের আরাধনায় নিবেদিত প্রসাদকে অমৃতের মতো পবিত্র বলে মনে করা হয়। এই ভোগ গ্রহণের মাধ্যমে ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে ঈশ্বরের আশীর্বাদ লাভ করে। সাধারণত সকল দেবদেবীর পুজোয় দেওয়া প্রসাদ বিতরণ ও খাওয়া হয়। কিন্তু শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ গ্রহণ করা নিষিদ্ধ।

শিবলিঙ্গে দেওয়া প্রসাদ খাবেন না কেন?

শিব পুরাণ অনুসারে ভগবান শিবের মুখ থেকে চন্ডেশ্বর নামে একটি গণ আবির্ভূত হয়েছিল। চন্ডেশ্বর হলেন ভূত ও আত্মার প্রধান। মনে করা হয় যে শিবলিঙ্গে দেওয়া প্রসাদ চন্ডেশ্বরের। এই কারণেই শিবলিঙ্গে অর্পণ করা প্রসাদ গ্রহণ ভূত-প্রেতের থেকে খাবার গ্রহণের মতো। তাই শিবলিঙ্গে অর্পিত প্রসাদ খাওয়া নিষিদ্ধ।

কোন শিবলিঙ্গে অর্পিত প্রসাদ খাওয়া নিষিদ্ধ?

ধর্মীয় শাস্ত্র অনুসারে, মাটি, পাথর এবং চিনামাটির তৈরি শিবলিঙ্গে অর্পিত প্রসাদ খাওয়া উচিৎ নয়, এটি চন্ডেশ্বরের একটি অংশ।

যারা শ্রাবণ সোমবার মাটির শিবলিঙ্গ তৈরি করে পুজো করেন, তারা শিবলিঙ্গে অর্পণ করা প্রসাদ গ্রহণ করবেন না। বরং প্রসাদ জলে ভাসিয়ে দিন।

এই ধরনের শিবলিঙ্গে দেওয়া প্রসাদ খেলে দোষ দূর হয়

ধাতুর তৈরি শিবলিঙ্গের প্রসাদ খেতে পারেন, যেমন রূপো, তামা, পিতলের তৈরি শিবলিঙ্গ। এই প্রসাদকে শিবের অঙ্গ বলে মনে করা হয়। শিবপুরাণে বলা হয়েছে যে, ভগবান শিবের প্রসাদ অসংখ্য পাপের বিনাশ করে। পারদ শিবলিঙ্গে প্রসাদ নিবেদনের পর তা খেতে পারেন এবং বাড়িতেও নিয়ে যেতে পারেন। এতে কোনও দোষ নেই।

প্রসাদ প্রদানের নিয়ম

মহাদেবকে সর্বদা শুধুমাত্র সাত্ত্বিক জিনিস নিবেদন করা উচিৎ। মাটিতে কখনওই প্রসাদ দেওয়া উচিৎ নয়। পিতল বা রৌপ্য ইত্যাদি ধাতু দিয়ে তৈরি পাত্রে প্রসাদ নিবেদন করুন। পুজো শেষ হওয়ার পর দেবতার কাছ থেকে প্রসাদ গ্রহণ করা উচিৎ এবং পরিবারের সকলে মিলে সেই প্রসাদ ভক্তি সহকারে গ্রহণ করা উচিৎ।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪