দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জন্মাষ্টমীর আগেই জেনে নিন ভারতের সেরা ৫ কৃষ্ণ মন্দির সম্পর্কে

courtesy google

নিজস্ব প্রতিনিধি : আগামিকাল সোমবার(২৬ অগাস্ট)পালিত হবে জন্মাষ্টমী।বিশ্বের নানা প্রান্তে পালিত হয়ে থাকে জন্মাষ্টমী উৎসব।এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। এই দিনটি হিন্দু ধর্মালম্বীদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই দিনে শ্রীকৃষ্ণকে খুশি করতে ভক্তরা নিষ্ঠা ভরে আরাধনা করে থাকে।গোপালের প্রিয় সব পদ নিবেদন করা হয়ে থাকে। গোপাল বা নাড়ু গোপাল হল শ্রীকৃষ্ণের শৈশব রূপ। মনে করা হয় শ্রীকৃষ্ণ হল ভগবান বিষ্নুর নবম অবতার। জন্মাষ্টমীর আগেই জেনে নিন ভারতের সেরা ৫ টি কৃষ্ণ মন্দির সম্পর্কে।

বাঁকে বিহারী মন্দির : উত্তরপ্রদেশের বৃন্দাবনের এই বিখ্যাত মন্দিরটি কৃষ্ণের অন্যতম আরও একটি মন্দির। এই মন্দিরের কৃষ্ণকে বাঁকে বিহারী রুপে পূজা করা হয়। অবশ্য এই মন্দিরের পেছনে এক পৌরানিক কাহিনী রয়েছে।

গুরুভায়ুর মন্দির : দক্ষিণ ভারতের বিখ্যাত মন্দির হল গুরুভায়ুর মন্দির। এই মন্দিরকে দক্ষিণে দ্বারকাও বলা হয়। এই মন্দিরে কৃষ্ণকে গুরুভায়ুরাপ্পান রুপে পূজা করা হয়।

পুরীর জগন্নাথ মন্দির :  ওড়িশ্যায় অবস্থিত এই বিখ্যাত মন্দিরটি হল পুরীর জগন্নাথ মন্দির। দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে পুরী আসেন। এই মন্দিরে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন।

গোবিন্দ দেবজীর মন্দির : এই মন্দিরটি রাজস্থানে অবস্থিত। এটি গোবিন্দ দেবজীর মন্দির নামে পরিচিত। একানে আশীর্বাদ পেতে প্রতিদিন প্রচুর সংখ্যক ভক্ত এই মন্দিরে ভিড় করেন। ভগবান গোবিন্দ দেবজীর মূর্তিটিকে ‘বজ্রকৃত’ ও বলা হয়।

দ্বারকা মন্দির :  দেশের চার প্রান্তে রয়েছে শ্রীবিষ্নুর চারধাম। যথা- পুরীধাম, দ্বারকা, রামেশ্বরম ও বদ্রীনাথ। বিশ্বের নানা প্রান্ত থেকে অগণিত মানুষেরা ভিড় করেন এই চার ধামে। বিশেষ করে জন্মাষ্টমীর সময় ভক্তদের বিশেষ সমাগম হয়।

Published by:

Share Link:

More Releted News:

লস্যি না ঘোল গরমে কোনটি শরীরকে দ্রুত শীতল করে?

গরমের সময় বাড়ির এই দিকে জলের পাত্র রাখলে, মিলতে পারে একাধিক চমকপ্রদ সুফল

খাবারের বদলে শুধু সাপ্লিমেন্টেই ভরসা? বিপদে পড়ার আগে সাবধান!

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ