ভক্তের ডাকে সাড়া দিয়ে মন্দির ছেড়ে বেরিয়ে এসেছিলেন শ্রীকৃষ্ণ! কোন মন্দিরে রয়েছে ২ মিনিট পর পর পর্দা দেওয়ার নিয়ম ?

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী সোমবার(২৬ অগাস্ট)পালিত হবে শ্রীকৃষ্ণের জন্মদিন। গোটা দেশ জুড়ে পালিত হয়ে থাকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। তবে মথুরা ও বৃন্দাবনে এই উৎসব বিশেষ প্রাধান্য পেয়ে থাকে। মথুরা শহরে কংসের কারাগারে দেবকীর অষ্টম সন্তান হিসাবে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। মনে করা হয় শ্রীকৃষ্ণ হল শ্রীবিষ্ণুর নবম অবতার। তবে জন্মাষ্টমীর আগেই জেনে নিন ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের কথা। এই মন্দিরে প্রতি দু মিনিট অন্তর অন্তর গোপালের বিগ্রহের সামনে পর্দা টেনে দেওয়া থাকে। ফলে কোন ভক্তই ২ মিনিটের বেশি একদৃষ্টিতে তাকিয়ে থাকতে পারে না।

বাঁকে বিহারী মন্দিরটি ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলার বৃন্দাবন শহরে অবস্থিত। এই মন্দিরটি ‘বাঁকে বিহারী মন্দির’ নামে পরিচিত। এই মন্দিরে গোপাল দর্শন করতে হলে রয়েছে বিশেষ নিয়ম। বড় পর্দা টেনে দেওয়া হয় কৃষ্ণ বিগ্রহের সামনে। ২ মিনিট অন্তর অন্তর পর্দা টেনে দেওয়া হয়ে থাকে। আপনি কী জানেন কেন এই প্রথা প্রচলিত ?

স্থানীয়দের মুখে এই নিয়ে বহু লোককাহিনি রয়েছে। তেমনই এক প্রচলিত কাহিনি অনুযায়ী, আজ থেকে প্রায় ৪০০ বছর আগে এই মন্দিরে এক বৃদ্ধা আসেন। অসহায় সেই বদ্ধা মহিলার তিনকুলে কেউ ছিল না। আপনজন বলতে কেউ ছিল না তাঁর। তাই নিজেকে সে বড় অসহায় এবং সবসময়ই একাকীত্বে ভুগতো। নিজের দুঃখের কথা নিবেদন করতেই তিনি একদিন শ্রীকৃষ্ণের কাছে এসেছিলেন।

সেই বৃ্দ্ধা ঘন্টার পর ঘন্টা বাঁকে বিহারীর চোখের দিকে তাকিয়েছিলেন। সেখানে কষ্টের গোপাল মূর্তির সামনে বসে থাকেন। নিজের কষ্টের কথা কথা বলতে বলতে বাঁকে বিহারীজির চোখের দিকে কিছু সময় তাকিয়ে থাকেন। এরপর বাঁকে বিহারীজিকে তাঁর নিজের সন্তান বলে মনে হয়। হঠাৎ ওই বৃ্দ্ধা উপলব্ধি করেন যে তাঁর সন্তান বাঁকে বিহারীজি রয়েছে। স্বয়ং বাঁকে বিহারীই তাঁর সন্তান।

তখন ঠিক করেন, নিজের সমস্ত সম্পত্তি বাঁকে বিহারীর নামে করে দেবেন। এরপরে তিনি বাঁকে বিহারীকে প্রণাম করে বেরিয়ে আসার জন্য পেছন ঘুরে হাঁটতে থাকেন। কিন্তু মন্দির থেকে বেরোতেই তাঁর পেছন পেছন স্বয়ং বাঁকে বিহারীও মন্দির ছেড়ে বেরিয়ে আসেন। মন্দিরের পুরোহিত এই আশ্চর্যজনক ঘটনা দেখে চমকে  যান। ওই মহিলা যত সামনে এগিয়ে যাচ্ছেন আর তাঁর পেছন পেছন ছোট ছেলের মতো অনুসরণ করছেন স্বয়ং বাঁকে বিহারী।

বিষয়টা দেখে পুরোহিত উপলব্ধি করেন যে,মহিলার ভক্তি দেখে সয়ং বাঁকে বিহারীর হৃদয় কেঁদেছে। তাই তিনি বৃ্দ্ধার সঙ্গে ছেলের মতই থাকতে চান। তখন বাঁকে বিহারীর কাছে হাত জোড় করে তাঁর আরাধনা করতে থাকে মন্দিরের পুরোহিত। এরপরেই পুনরায় মন্দিরে ফেরেন বাঁকে বিহারী। সেই থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয় যে এখানে বিগ্রহের সামনে প্রতি দু-মিনিট অন্তর পর্দা টেনে দেওয়া হবে। যাতে কোনও ভক্তের দিকে বেশিক্ষণ বাঁকে বিহারীজি তাকিয়ে থাকতে না পারেন।

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু

উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য

মনসা পুজোর বিসর্জনে ‘লুঙ্গি ডান্সে’ মাতলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী

অন্নপূর্ণার যোজনার আসল ‘বঞ্চিত’ কারা? টাকা না পেয়ে পুরসভায় বিক্ষোভ মহিলাদের

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার

হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, হঠাৎ কি হল অভিনেতার?

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নয়, কাপ জেতানোই আমার লক্ষ্য, সাফ জানালেন গম্ভীর

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য