আসছে জন্মাষ্টমী! জেনে নিন শ্রীকৃষ্ণের আশির্বাদ পেতে কী করবেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি :  আগামী ২৬ আগস্ট পালিত হতে চলেছে জন্মাষ্টমী। হিন্দু ধর্মালম্বীদের কাছে এই উৎসব খুবই গুরুত্বপূর্ণ। কেননা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণুর নবম অবতার শ্রীকৃষ্ণ। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে শ্রীকৃষ্ণের প্রিয় রঙের পোশাক পরলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায়। জেনে নিন শ্রী কৃষ্ণের আশির্বাদ পেতে এইদিনে কোন রঙের পোশাক বেছে নেবেন ?

শ্রীকৃষ্ণকে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ বলে মনে করা হয়। তাঁকে এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন হাজার হাজার গোপিনী।প্রেমের প্রতীক হিসেবে পরিচিত রাধাকৃষ্ণ। তবে কোনও কোনও বিশেষ রঙের প্রতি আকর্ষণ ছিল কৃষ্ণের।এই সব রঙের পোশাক পরতেই তিনি বেশি ভালোবাসতেন।

প্রিয় রঙ : শ্রীকৃষ্ণের প্রিয় রং হল গোলাপী, লাল, হলুদ এবং ময়ুরকণ্ঠী।জন্মষ্টমীর দিন এই সব রঙের পোশাক পরা অত্যন্ত শুভ।মনে করা হয় মা যশোদা তাঁর ছোট্ট গোপালকে এই সব রঙের পোশাকেই সাজাতে বেশি ভালোবাসতেন।আর সেই থেকেই এই রঙ গুলোর প্রতি আলাদা একটা ভালবাসা তৈরি হয়ে যায়। তাই জন্মাষ্টমীতে পরতে পারেন ভগবান কৃষ্ণের প্রিয় রঙের পোশাক।

প্রিয় ফুল : হাসনুহানা ফুলের সুগন্ধ ভীষণ ভালোবাসতেন শ্রীকৃষ্ণ। তাঁর শরীর সব সময় সুগন্ধে ভরে থাকতো।শাস্ত্র অনুসারে কৃষ্ণের শরীর ছিল অষ্টগন্ধা।তাই জন্মাষ্টমীতে পরিস্কার পরিচ্ছন্ন হয়ে গায়ে এই ফুলের গন্ধের পারফিউম লাগিয়ে নিতে পারেন।এতে খুশি হবে শ্রীকৃষ্ণ।

বাঁশি :  জন্মাষ্টমীতে ঘরে বাঁশি আনতে পারেন।এটি অত্যন্ত শুভ জিনিস বলে মনে করা হয়। কেননা কৃষ্ণ বাঁশি বাজাতে অত্যন্ত ভালোবাসতেন।

গোপী চন্দন :  জন্মাষ্টমীর পুজোর দিন আপনি কপালে গোপী চন্দনের তিলক লাগাতেই পারেন। মনকে শান্ত করতে এই তিলক দারুণ কাজে আসে। এই গোপী চন্দনই পরতে ভালবাসেন শ্রীকৃষ্ণ।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান, মন্দারমণিতে তলিয়ে গেলেন ২ পর্যটক

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু

উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য

মনসা পুজোর বিসর্জনে ‘লুঙ্গি ডান্সে’ মাতলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী

অন্নপূর্ণার যোজনার আসল ‘বঞ্চিত’ কারা? টাকা না পেয়ে পুরসভায় বিক্ষোভ মহিলাদের

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, হঠাৎ কি হল অভিনেতার?

একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নয়, কাপ জেতানোই আমার লক্ষ্য, সাফ জানালেন গম্ভীর