বাবা লোকনাথের প্রিয় বাল্যভোগ রান্না করুন! সব বাধা দূর হবে বাবার আশীর্বাদে

Share:

নিজস্ব প্রতিনিধি :  আজ ২ জুন ২০২৪, রবিবার। আজকের এই দিন হল বাবা লোকনাথের তিরোধান দিবস। বাবা লোকনাথ খুব সাধারনভাবে নিজের জীবনযাপন করতেন। তাই তাঁর পুজোতে কোনও বিশেষ আড়ম্বরের প্রয়োজন হয় না। শুধু এক টুকরো ভক্তিই যথেষ্ট। মিছরি হল লোকনাথ বাবার প্রিয় ভোগ। এছাড়া আজকের দিনে অনেকেই খিচুড়ি, তরকারি, লাবড়া, চাটনি, নানারকম নিরামিষ পদ রান্না করে বাবা লোকনাথকে ভোগ নিবেদন করে থাকেন। তবে বাবার বাল্যভোগ রান্না করতে গেলে বেশিকিছু উপকরণের প্রয়োজন হয় না। জেনে নিন কীভাবে বানাবেন বাবার প্রিয় ভোগ।

উপকরণ :  গোবিন্দভোগ চাল ১ কিলো, ঘি ২৫০ গ্রাম,আলু , পটল, ঝিঙে, কুমড়ো, রাঙালু, বরবটি, বিনস, কাঁচালঙ্কা, তেজপাতা ,ছোট এলাচ লবণ ও চিনি পরিমাণ মতো

প্রণালী :  প্রথমে চাল খুব ভাল করে ধুয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রাখতে হবে। এবার সব সবজি ছোট ছোট ডুমো করে কেটে নিন। এরপর কেটে রাখা সবজিগুলো হালকা ভাপিয়ে রাখুন।

ডেকচি হাঁড়িতে পরিমাণ মতো ঘি দিন। ঘি গরম হলে তেজপাতা আর জিরে ফোড়ন দিন। এবার চাল দিয়ে নাড়তে থাকুন। জল দিয়ে দিন। ছোট এলাচ দিয়ে দিন। এরপর সেদ্ধ হতে দিন। হাঁড়ির ঢাকনা লাগিয়ে রাখুন।

তবে মাঝেমাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে,যাতে চাল নীচে লেগে না যায়। সব সেদ্ধ হয়ে গেলে অল্প ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন কয়েক মিনিট। ব্যস রেডি বাবার প্রিয় বাল্যভোগ।

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

দৃষ্টিশক্তি সম্পূর্ণ ঠিক, জানেন কি নীরবে অন্ধত্ব ডেকে আনছে মারাত্মক ২ রোগ!

১৭ অক্টোবর থেকে অশুভ ষড়ষ্টক যোগ, সময় খারাপ যাবে ৩ রাশির জাতকদের

ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য

শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের