শ্রাবণে জলের সঙ্গে এই ৫ জিনিস মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করলে পালাবে রোগব্যাধি

Share:

নিজস্ব প্রতিনিধি : কথিত আছে শ্রাবণ মাস হল ভগবান শিবের প্রিয় মাস।এই সময়ে রুদ্রাভিষেক করলে বিশেষ ফল পাওয়া যায় বলে মনে করা হয়। সারা বছর ধরে শিবের আরাধনা করা হলেও শ্রাবণ মাসে বিশেষ আরাধনা ও পুজো করা হয়ে থাকে। এই মাসে অধিক পুণ্য অর্জন হয় বলে মনে করা হয়। আপনি কী জানেন জলে কিছু জিনিস মিশিয়ে ভোলানাথকে নিবেদন করলে মহাদেব তুষ্ট হন। তবে জেনে নিন জলের সঙ্গে কী নিবেদন করবেন।

বেলপাতা : শ্রাবণের যে কোনও দিন বা শ্রাবণের সোমবারে শিবলিঙ্গে ১১ টি বেল পাতা নিবেদন করে একটি পাত্র জল নিবেদন করলে ভক্তদের সমস্ত সমস্যার দূর হয় বলে মনে করা হয়। এটি করলে কেরিয়ারের পথে বাধা দূর হয়।

চন্দন: শিবপুরাণে বলা হয়েছে, শিবলিঙ্গের উপর স্থানটিকে বলা হয় অশোক সুন্দরী।এই স্থানের জল শরীরের যেখানে রোগ আছে সেখানে লাগিয়ে নিলে রোগমুক্ত হওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এই স্থানে (অশোক সুন্দরী) চন্দন লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে।এটি করলে আরোগ্য লাভ করা যায়।

জাফরান : সকাল সকাল উঠে স্নান সেরে দুধে সামান্য জাফরান মিশিয়ে নিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন।এতে খুশি হন রুদ্রদেব।

গঙ্গা জল : শিবলিঙ্গে জলের সঙ্গে সামান্য গঙ্গাজল মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন। এতে মনস্কামনা পূর্ণ হয় বলে মনে করা হয়।

সাদা চাল : প্রতি সোমবার শিব মন্দিরে বা বাড়িতে শঙ্করের পুজো করুন এবং তারপর জলে চাল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। এতে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

‘জেন আলফা’র হাত ধরেই অলিম্পিক জয়, ২০৩৬-এ নতুন প্রজন্মকে তৈরি করার বার্তা প্রধানমন্ত্রীর

স্ত্রী-সন্তান নেই, স্বাধীনতা দিবসের মঞ্চে বিজয়ের বাবা-মায়ের পাশে নজর কাড়লেন তৃষা

স্বাধীনতা দিবসে গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন রুই মাছের ডিমের ভাপা

স্বাধীনতা দিবসে ঘরেই বানান তেরঙা পোলাও, রইল সম্পূর্ণ রেসিপি

ব্রাউনি খেলেই টাক মাথা ভরে যাবে চুলে, সহজেই বানিয়ে ফেলুন এই বিশেষ পদ

আমেরিকার মিশিগানে বন্দুকবাজের তাণ্ডবে হত ৫, পুলিশের গুলিতে খতম সন্দেহভাজন

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র