নাগ পঞ্চমীতে বিশেষ যোগ! জেনে নিন কোন যোগে বিপদ কাটবে ?

Share:

নিজস্ব প্রতিনিধি : চলছে শ্রাবণ মাস।বাংলা পঞ্জিকা অনুসারে গত ১৭ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস।মহাদেবের প্রিয় এই শ্রাবণ মাসে পালিত হয় নাগ পঞ্চমী।বৈদিক ক্যালেন্ডারের হিসেবে প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চম দিনে নাগ পঞ্চমী পালিত হয়ে থাকে।এই তিথিতে নাগ দেবতার পাশাপাশি ভোলানাথেরও পুজো করা হয় কেননা সর্প দেবতার সঙ্গে মহাদেবের গভীর সম্পর্ক রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মনে করা হয় নাগ পঞ্চমীতে সর্প দেবতার পুজো করলে জীবন থেকে কালসর্প দোষ ও অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায়।

নাগ পঞ্চমী পড়েছে ৯ আগস্ট।এইদিনই পালিত হবে নাগ পঞ্চমী উৎসব। শুক্লপক্ষের পঞ্চমী তিথি পড়বে ৮ অগাস্ট। পঞ্চমী থাকবে ৯ অগাস্ট রাত ১১টা ৫৮ মিনিট পর্যন্ত।

শুভ সময় : নাগ পঞ্চমীতে পূজার শুভ সময় শুরু হচ্ছে ৯ আগস্ট সকাল ৫:৪৫ থেকে ৮:২৭ পর্যন্ত।

শুভ যোগ :  এই বছর নাগ পঞ্চমীতে দারুণ দুটো শুভ যোগ রয়েছে।নাগ পঞ্চমী পালিত হবে সিদ্ধ যোগ ও সাধ্য যোগে। এই শুভ যোগে নাগ পঞ্চমীতে মহাদেব ও সর্প দেবতার আরাধনা করলে অসুখ বিসুখ থেকে মুক্তি পাবেন।

মাহাত্ম্য : হিন্দু ধর্মে নাগ পঞ্চমীর বিশেষ গুরুত্ব রয়েছে।এই দিনে বাসুকী নাগ ও শিষনাগের আরাধনা করা হয়ে থাকে। এইদিন মাটির সাপ বাড়িতে এনে পুজো করা হয়ে থাকে। পুজো হয়ে গেলে জলে ভাসিয়ে দেওয়া হয়। এইদিন সর্প দেবতাকে দুধ, ভাত নিবেদন করা হয়ে থাকে। নাগ পঞ্চমীতে অনেকে উপবাসও করে থাকে। কাশীতে নাগকূপ নামে একটি বিশেষ তীর্থস্থান রয়েছে। নাগ পঞ্চমী তিথিতে সেখানে বিশেষ উপাসনার আয়োজন করা হয়। নাগ পঞ্চমীর নিষ্ঠা ভরে পুজো করলে সাপে কাটার ভয় থাকে না বলে মনে করা হয়। শুধু তাই নয়, রাহুর দশা ও কালসর্প দোষ থেকেও মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস রয়েছে।

দিল্লিতে দশেরায় এবার রাবণের পাশে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য