অফিস শেষে ঠাকুর দেখার প্ল্যান, চটজলদি সাজতে সঙ্গে ব্যাগে রাখুন….

Share:

নিজস্ব প্রতিনিধি: এমন অনেকেই রয়েছেন যাদের পুজোয় সময়েও অফিসে ছুটি থাকে না। তবে তাতে কি বছরে পুজো একবারই আসে তাই যতই কাজ থাকুক না কেন কাজ শেষ করার পরে ঠাকুর দেখতে বের হওয়া চাই ই চাই। কিন্তু অফিস শেষ করে কীভাবে সাজবেন, কীভাবে নিজেকে তৈরি করবেন, কি কি সাজের জিনিস ব্যাগে রাখবেন ভেবে পাচ্ছেন না? চিন্তা নেই অফিসের কাজ শেষ করে মাত্র ১০ মিনিটে সেজে নিন পুজোর সাজ। সঙ্গে রাখুন এই প্রডাক্টগুলি।

মিনি ফেস ওয়াশ:  ব্যাগে রাখুন মিনি ফেস ওয়াশ। লগআউট করেই ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিন মুখ। তারপর রুমাল দিয়ে মুছে নিন মুখ।

প্রাইমার: মুখে ভালো করে মেকআপ বসাতে প্রাইমার খুব জরুরি। মেকআপ শুরুর আগে প্রাইমার ব্যবহার করে নিলে ভালো। তাতে সারারাত ঘুরলেও মেকআপ ঘেঁটে যাওয়ার ঝুঁকি কম থাকবে।

ময়েশ্চারাইজার ও ফাউন্ডেশন:  মুখ ভালো করে ধুয়ে মুছে নেওয়ার পর মেখে নিন ময়েশ্চারাইজার। তারপর অল্প করে মেখে নিন ফাউন্ডেশন।

কনট্যুর প্যালেট:  ত্বকের ছোট ছোট খুঁতগুলি ঢেকে দেয় কনট্যুর প্যালেট। হালকা মেকাপে গায়ের রঙ অনুযায়ী কনট্যুর করে নেওয়া যেতে পারে।

কম্প্যাক্ট পাউডার:  আপনার ত্বকের রঙের সাথে মানানসই একটি শেড বেছে মেকআপ সেট করার জন্য ব্যবহার করুন কম্প্যাক্ট পাউডার।

কাজল ও মাস্কারা: একটু কাজলই বদলে দেবে মুখের চেহারা। নিজের পছন্দ মত গাঢ় বা হালকা করে চোখে লাগিয়ে নিন কাজল। আরও মুখের ভোল বদলে দিতে চোখের পাতায় ব্যবহার করুন মাস্কারা।

হাইলাইটার:  পুজোর সময় একটু চকচকে দেখাতে হাইলাইটার ব্যবহার করতে পারেন। তাই একটা হাইলাইটার ব্যাগে রাখুন। গালের হাড়ে, কপালে, নাকে হালকা করে হাইলাইটার ব্যবহার করে মুখকে করে তুলুন ঝলমলে।

লিপস্টিক: যা ব্যাগে না রাখলেই নয় তা হল লিপস্টিক। সাজ ও পোশাকের সঙ্গে মানানসই লিপস্টিক ব্যবহার করুন।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া