২ সপ্তাহ ময়দা ছাড়লেই শরীরে আমূল পরিবর্তন! জানুন কী কী পরিবর্তন হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: আমাদের দৈনন্দিন খাবারে অজান্তেই ঢুকে পড়ে ময়দা—রুটি, বিস্কুট, নুডলস, পেস্ট্রি থেকে শুরু করে নানান জিনিস। স্বাদে পরিচিত হলেও পুষ্টিগুণের দিক থেকে ময়দা নিয়ে বরাবরই প্রশ্ন রয়েছে। মাত্র ১৪ দিন ময়দা না খেলে শরীরে কী পরিবর্তন হতে পারে, সেই নিয়েই সম্প্রতি আলোচনা করেছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা।

*প্রথমত, হজমের উন্নতি হতে পারে। ময়দায় ফাইবারের অভাব থাকায় এটি হজমে সমস্যা তৈরি করে। ময়দা বাদ দিয়ে যদি খাদ্যতালিকায় শাকসবজি,  ফল এবং সম্পূর্ণ শস্য বাড়ানো যায়, তাহলে গ্যাস,  অম্বল বা পেট ভার লাগার সমস্যা কমতে পারে।

*দ্বিতীয়ত,  এনার্জি লেভেলে পরিবর্তন দেখা যায়। ময়দা দ্রুত হজম হয়ে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ায় ও কমায়।  ফলে ক্লান্তি আসে। ময়দা বাদ দিলে শরীরে এনার্জিও বেশি স্থির থাকে।

*তৃতীয়ত, খিদে পাওয়ার ধরন বদলাতে পারে। ময়দা তাড়াতাড়ি ক্ষুধা বাড়ায়, ফলে বারবার খাওয়ার প্রবণতা তৈরি হয়। এর বদলে ফাইবার ও প্রোটিনযুক্ত খাবার খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে।

*চতুর্থত, ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। ময়দাযুক্ত খাবারে সাধারণত বেশি ক্যালোরি থাকে। তা কমালে অতিরিক্ত ক্যালোরি গ্রহণও কমে। ফলে ওজন নিয়ন্ত্রণে সাহায্য মিলতে পারে।

*পঞ্চমত, ত্বকের উন্নতিও লক্ষ্য করা যেতে পারে। প্রক্রিয়াজাত খাবার কম খেলে শরীরে প্রদাহ কমে। যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করতে পারে। তবে প্রথম কয়েকদিন ময়দা ছাড়ার পর তীব্র ক্রেভিংস দেখা দিতে পারে। ধীরে ধীরে এই অভ্যাস কাটিয়ে ওঠা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের।

বিশেষজ্ঞদের পরামর্শ, শুধু ময়দা বাদ দিলেই হবে না—তার পরিবর্তে স্বাস্থ্যকর বিকল্প যেমন আটা, ওটস, মিলেট ও ডাল জাতীয় খাবার রাখতে হবে। পাশাপাশি পর্যাপ্ত জলপান ও সুষম খাদ্যাভ্যাস বজায় রাখাও জরুরি।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া