জেনে নিন রথযাত্রা কেন পালন করা হয় ?

Share:

নিজস্ব প্রতিনিধি : এই বছর ৭ জুলাই রথ। এই তিথিতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চেপে নগর ভ্রমণে বের হন। বিষ্ণুর স্বরুপ হিসেবে জগন্নাথের পুজো করা হয়ে থাকে। পুরীর রথযাত্রা হল বিশ্ব বিখ্যাত। তবে শুধু পুরীই নয়, পশ্চিমবঙ্গ-সহ ভারত,বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন স্থানে রথযাত্রার পালন করা হয়। আপনি কী জানেন কেন রথযাত্রা পালন করা হয় ?  তবে জেনে নিন রথ যাত্রার পেছনে পৌরাণিক কাহিনী।

হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথির সূচনা হবে ৭ জুলাই সকাল ৪টে ২৬ মিনিটে। এই তিথি সমাপ্ত হবে ৮ জুলাই সকাল ৪টে ৫৯ মিনিটে।

পৌরাণিক কাহিনী :  এক কাহিনি অনুযায়ী বলা হয় , জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথকে স্নান করানো হয়। তার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই সুস্থতার জন্য প্রায় ১৫ দিন জগন্নাথকে একান্তবাসে রেখে তাঁর সেবা-শুশ্রূষা করা হয় এবং তিনি সুস্থ হয়েও ওঠেন। আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়া তিথিতে জগন্নাথ সুস্থ হয়ে যাওয়ার পর সকলকে দর্শন দেন। জগন্নাথের দেখা পেয়ে সকলে আনন্দিত হয়ে রথযাত্রার আয়োজন করেন।

অন্য এক পৌরাণিক কাহিনি অনুযায়ী, সুভদ্রা একবার দ্বারকা দর্শনের ইচ্ছা প্রকাশ করেছিল। তাতে কৃষ্ণ ও বলরাম পৃথক পৃথক রথে বসে নগর ভ্রমণে বের হন। মনে করা হয়, এর পর থেকেই প্রতি বছর রথ যাত্রা আয়োজিত হয়।

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে